• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

করোনায় বরকলে কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে ইউএনডিপি

নিরত বরন চাকমা, বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Aug 2020   Thursday

করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত গরীব ও অসহায়দের মাঝে সলিডারিটি প্যাক(ত্রাণ) বিতরণ কার্যক্রম শুরু করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়  ও জাতিসংঘ সংস্থা( ইউএনডিপি) । 

 

ইউএনডিপি`র   কারিগরী সহায়তায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন স্ট্রেনদেনিং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন চিটাগং হিল ট্রাক্টস (এসঅাইডি-সিএইচটি)  প্রকল্পের অাওতায় দাতা সংস্থা ইউএসঅাইডির অার্থিক সহযোগিতায় চলমান চিটাগং  হিল ট্রাক্টস ওয়াটারশেড কো- ম্যানেজমেন্ট এক্টিভিটি প্রকল্প এবং ডানিডার অর্থায়নে চলমান প্রকল্প সমূহের তহবিল ও  ইউএনডিপি`র  নিজস্ব তহবিল হতে কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। 

 

তারই ধারাবাহিকতায় বরকল উপজেলায় পার্বত্য জেলা পরিষদ ও ইউএনডিপি এর উদ্যোগে কোভিড-১৯ এর কারণে ঝুঁকিপূর্ণ ও দূর্গত জনসাধারণের মাঝে উপজেলা পর্যায়ে ৩হাজার ৫শ পরিবারকে  ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করা হয়।

 

বৃহস্পতিবার (৬ অগাস্ট) সকালে বরকল উপজেলা পরিষদের  মাঠ প্রাঙ্গণে ৬শ ২৭ দূর্গত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

 

ত্রাণ সামগ্রী তালিকার মধ্যে রয়েছে - চাল ১৫ কেজি, ডাল ২কেজি, লবণ ১কেজি, সয়াবিন তেল ১লিটার, পেঁয়াজ ১ কেজি, অালু ৫কেজি,সাবান ২টি, সবজি বীজ ৭ প্যাকেট, মাস্ক ৪পিস ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২ টি পোস্টার সহ মোট ১০ প্রকার ত্রাণ সামগ্রী রয়েছে।               

 

উপজেলা নির্বাহী অফিসার এসএম মনজুরুল হকের  সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরকল উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা। বিশেষ অতিথি  ছিলেন ইউএনডিপির এসঅাইটি-সিএইচটি প্রকল্পের জেলা ব্যবস্থাপক ঐশ্বর্য চাকমা।অারো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রকল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা ও মহিলা ভাইস চেয়ারম্যান সুচরিতা চাকমা। 

 

এসময় বরকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কমলেন্দু বিকাশ চাকমা, অাইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর কুমার চাকমা, ইউএনডিপির এসঅাইডি -সিএইচটি প্রকল্পের উপজেলা ফ্যাসিলিটেটর ধীমান ত্রিপুরা, কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্প কৃষক মাঠ সমন্বয়কারী অাশীষ চাকমা, জেলা পরিষদের খাদ্য নিরাপত্তা প্রকল্পের ট্রেনিং অফিসার শিখা চাকমা, সিসিঅারপি প্রকল্পের মনিটরিং এন্ড রিপোর্টিং অফিসার শোভন চাকমা সহ ইউএনডিপির এসঅাইডি-সিএইচটি প্রকল্প ও সিসিঅারপি প্রকল্পের এবং কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, বরকল  উপজেলায় পর্যায়ক্রমে সুবলং বাজার, জগন্নাথছড়ামুখ, ভূষণছড়া বাজার,বড় হরিণা, কালাপুনাছড়া ও শ্রীনগর বাজারসহ   দূর্গত এলাকায় বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ