• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    
 
ads

রাঙামাটির রিজার্ভ বাজারে ইসলামী ব্যাংকের উপ-শাখার উদ্বোধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Sep 2020   Monday

চট্টগ্রামের খাতুনগঞ্জ খ্যাত রাঙামাটির অন্যতম বানিজ্যিক এলাকা রিজার্ভ বাজারে ইসলামী ব্যাংকের উপ-শাখার উদ্বোধন করা হয়েছে।

 

সোমবার রিজার্ভ বাজারের মাসুদ টাওয়ারে এই শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আলহাজ¦ মূছা মাতব্বর। ইসলামী ব্যাংক চট্টগ্রাম উত্তর জোনের প্রধান মোঃ নাইয়ার আজম এর সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙামাটি চেম্বার অব কমার্স এর সভাপতি বেলায়েত হোসেন বেলাল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান, লঞ্চ মালিক সমিতির সভাপতি ও আবাসিক হোটেল সমিতির সাধারন সম্পাদক মোঃ মাঈনুদ্দীন সেলিম, রাঙামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে, ইসলামী ব্যাংক রাঙামাটি শাখা প্রধান মোঃ সানাউল্লাহ, উপশাখা প্রধান আব্দুল হাই প্রমুখ। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা মিজানুর রহমান।

 

উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেছেন, রাঙামাটিতে চলমান অর্থনীতির বিশাল অংশজুড়েই রয়েছে রিজার্ভ বাজারের স্থানীয় পাইকারি ব্যবসায়িদের আধিক্য। তাদের পাশে থেকে ব্যবসা বানিজ্যে সহযোগিতামূলক বিনিয়োগ পরিবেশ সৃষ্টির লক্ষ্যে অত্র এলাকায় ইসলামী ব্যাংকের উপশাখার পথচলা।

 

বক্তারা বলেন, বাংলাদেশ আজ বিশ্বের সবচেয়ে দ্রুত অগ্রসরমান অর্থনীতির দেশ। দেশের উন্নয়ন অগ্রযাত্রা ও জাতীয় উন্নয়ন নীতিমালার সাথে সামঞ্জস্য রেখে ইসলামী ব্যাংক টেকসই উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে দেশ ও দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে। ইসলামী ব্যাংক ধর্ম, বর্ণ, গোষ্ঠী নির্বিশেষে সকল মানুষের ব্যাংক। এ ব্যাংক দেশের সর্ববৃহৎ, শক্তিশালী ও শ্রেষ্ঠ ব্যাংকের মর্যাদা অর্জন করে আন্তর্জাতিক পরিমন্ডলে পেশাদারিত্বের স্বীকৃতি অর্জন করে চলেছে। কর্মকর্তাদের সততা, আন্তরিকতা, নিষ্ঠা ও পরিপালনের সংস্কৃতি এবং প্রযুক্তিগত দক্ষতা ব্যাংকটিকে আজকের এ পর্যায়ে নিয়ে এসেছে।

 

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা রেখে মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ট নেতৃত্বে ইসলামী ব্যাংক দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর প্রণোদনা কর্মসূচীর আওতায় ইতিমধ্যেই রাঙামাটির কয়েকজন ব্যবসায়িকে মাত্র ৪ শতাংশ মুনাফায় ঋণ প্রদান করেছে রাঙামাটির ইসলামী ব্যাংক। এই ধারা অব্যাহত রেখে এই ধরনের ঋণ প্রদান আরো বৃদ্ধির দাবিও জানিয়েছেন ব্যবসায়ি নেতৃবৃন্দ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ