• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িসহ সারাদেশে নারী ধর্ষন ও নির্যাতনের প্রতিবাদে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Oct 2020   Thursday

খাগড়াছড়ির বলপাইয়ে আদামে বুদ্ধি প্রতিবন্ধী নারী ধর্ষণসহ সারাদেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে বৃহস্পতিবার খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্টিত হয়েছে। 

 

খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে উইমেন্স রিসোর্স নেটওয়ার্ক আয়োজিত মানবন্ধনে যোগ দেয় জেলার বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীরা। তারা কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন।


কর্মসূচি চলাকালে উইমেন্স রিসোর্স নেটওর্য়াক কেন্দ্রীয় সমন্বয়ক শেফালিকা ত্রিপুরার সভাপতিত্বে আরো বক্তব্য দেন, উইমেন্স রিসোর্স নেটওয়ার্ক এর জেলা সমন্বয়কারি সাংবাদিক চিংমেপ্রু মারমা, সুশাসনের জন্য নাগরিক সুজন এর জেলা সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন আহমেদ, বিশিষ্ট উন্নয়ন সংগঠক মথুরা বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ মঞ্চ এর সেক্রেটারি সাংবাদিক আবু দাউদ, দূর্বার নেটওয়ার্ক এর সদস্য নমিতা চাকমা, আলো‘র নির্বাহী পরিচালক অরুণ কান্তি চাকমা, বাংলাদেশ মানবাধিকার কমিশনের জেলা সেক্রেটারি সুইচিংথুই মারমা, ওসিসি‘র প্রোগ্রাম অফিসার রুবেল বিশ^াস, বিএমএসসি‘র কেন্দ্রীয় সহ-সভাপতি মংসাই মারমা, টিএসএফ এর সেক্রেটারি নক্ষত্র ত্রিপুরা ও নির্যাতিতা নারী সুমাইয়া আক্তার প্রমূখ।


এদিকে বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল (বিএমএসসি) এর উদ্যোগে প্রতিবাদী বিক্ষোভ মিছিল বের করা হয়।


মানববন্ধনে বক্তারা বলেন খাগড়াছড়িতে বুদ্ধি প্রতিবন্ধী নারীর ওপর দলবদ্ধ ধর্ষন এবং ডাকাতির ঘটনায় সকল আসামীকে অবিলম্বে গ্রেফতার এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবী জানান। তারা পার্বত্য চট্টগ্রামেও বিচারহীনতার কারণে নারীর প্রতি সহিংসতা বাড়ছে বলে দাবী করেন। সারাদেশব্যাপী নারী ধর্ষন নির্যাতন বন্ধে সরকারকে অবিলম্বে কঠোর ব্যবস্থা গ্রহনের আহবান জানান। সরকার ধর্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে এর ভয়াবহতা আরো বৃদ্ধি পাবে বলেন আশংকা প্রকাশ করেন। তাই দ্রুত আইন সংশোধন করে ধর্ষকদের সর্ব্বোচ্চ শাস্তি মৃত্যু দন্ড দেওয়ার দাবী জানান বক্তারা।


বক্তারা আরো বলেন সম্প্রতি সময়ে খাগড়াছড়ির বলপিয়া আদাম, এমসি কলেজ ও নোয়াখালীর নারী ধর্ষনের ঘটনা তাদের ভাবিয়ে তুলেছে। বিশেষ করে নোয়াখালীর ঘটনা,এতবড় একটা ঘটনা ঘটার এতদিন পর ও পুলিশ জানতে পারলোনা। তাই এই ঘটনা নিয়ে তারা উদ্বিঘ্ন। 


মানববন্ধন থেকে বক্তারা দাবী করেন সারাদেশে সকল নারী ধর্ষন ও নির্যাতনকারীদের বিরুদ্ধে সরকার যেন দ্রুত সময়ে মধ্যে কঠোর পদক্ষেপ নেন এবং ধর্ষনকারীদের যেন সর্ব্বোচ্চ শাস্তি দেওয়া হয়। যাতে আর কোন মা,বোনকে যেন আর ধর্ষনের মতো নিকৃষ্ট কাজের শিকার হতে না হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ