• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

বরকল ভূষণছড়া ছাগল চরানো নিয়ে মারামারি আহত-৩

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Oct 2020   Friday

বরকল উপজেলার দুর্গম ভূষণছড়া ছাগল চরনো নিয়ে দু’পক্ষের মধ্যে মারামারি বাঁধে এতে একই এলাকার ৩জন গুরুতর আহত হয়েছে। তাদের রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে ভূষণছড়া বাজার সংলগ্ন মীরপাড়া এলাকায় এঘটনা ঘটেছে।

 

প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম,মোঃ ইলিয়াছ ও মোঃ হানিফ জানান,বাদী মহরম আলী এবং বিবাদী শাহাদাত ও মোতালেব হোসেন মধু পরস্পর উভয়েই প্রতিবেশী। বৃহস্পতিবার বিকালে বিবাদীগণের জমিতে বাদীর একটি ছাগল ঘাস ক্ষেতে দেখে বিবাদীরা এতে বাঁধা দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে ঝগড়া বাঁধে এতে এক পর্যায়ে বিবাদীগণ বাদীগণের উপর চরম ভাবে হামলা চালায়। এতে বাদীগণের মধ্যে ৩জন গুরুতর আহত হয়ে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন-আবুল কালাম(৪১),মোঃ কামাল(৩৫),দিলোয়ারা বেগম(৫০)ও মহরম আলী (৬০)।

 

বাদী মহরম আলী জানান,সামান্য ছাগলে ঘাস খেয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে আমার পরিবারের সবাইকে ধারালো অস্ত্র দিয়ে মেরে ফেলার উদ্দেশ্যে মোতালেব হোসেন ও তার ছেলেরা মারাতœক ভাবে আঘাত করেছেন। যা পূর্ব পরিকল্পিত বলে মনে করা হচ্ছে। তিনি বলেন,এই মোতালেব হোসেন মধু ২০১৩ সালে সামান্য ঘটনাকে কেন্দ্র করে তার পুত্র সন্তান মোঃ আল আমিনকে মেরে ফেলে। ওই মামলা বর্তমানে রাঙামাটি দায়রা জজ আদালতে চলমান রয়েছে। শাহাদাত ও মোতালেব হোসেন মধু আমাকে ও আমার পরিবার পরিজনকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। এব্যাপারে এলকার গণ্যমান্য ব্যক্তিবর্গ জনপ্রতিনিধিদের জানালে তারা থানায় মামলা করার কথা বলেন। বিবাদীরা হলেন,শাহাদত হোসেন(৩৫),এয়াকুব আলী(২৮),আবদুল লতিফ মিলন(৬০)ও মোতালেব হোসেন মধুসহ আরো অনেকে।

 

বরকল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ কাজী জসিম উদ্দিন জানান,এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। সন্ধ্যার মধ্যে মামলা হবে। তদন্তের জন্য ঘটনাস্থলে থানা হতে পুলিশ পাঠনো হয়েছে। দুর্গম ও নদী পথ হওয়াতে তদন্ত করতে একটু দেরি হচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ