• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

বালুখালী ইউনিয়নে গণ সংলাপ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Oct 2020   Thursday

সরকারী সেবাদাতা প্রতিষ্ঠান ও সেবা গ্রহীতাদের নিয়ে ইউনিয়ন লেভেলে বুধবার রাঙামাটির বালুখালী ইউনিয়নে এক গণ সংলাপ অনুষ্ঠিত হয়েছে।


বেসরকারী উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ারের উদ্যোগে, মানুষের জন্য ফাউন্ডেশন ও সিডার আর্থিক সহযোগিতায় উদ্যোগে জলবায়ু পরিবর্তন অভিযোজনে জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি জন্য সুশীল সমাজ ও সরকারী প্রতিষ্ঠান সমূহের শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় এই সংলাপের আয়োজন করা হয়।
৬নং বালুখালী ইউনিয়নের বাদলছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত গণ সংলাপে প্রধান অতিথি ছিলেন ইউনিয়নের মেম্বার সুমেত চাকমা। বক্তব্যে ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বার অমনি চাকমার সভাপতিত্বে বক্তব্যে দেন, কৃষি বিভাগের ইউনিয়ন উপ-পরিচালক দেবাশীষ দেওয়ান, স্বাস্থ্য বিভাগের ইউনিয়ন কর্মকর্তা শান্তি ত্রিপুরা, ইউনিয়নের সচিব প্রকাশ কান্তি তালুকদার, সাংবাদিক সত্রং চাকমা, প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন হিল ফ্লাওয়ারের ব্যবস্থাপক জ্যোতি বিকাশ চাকমা। সংলাপে ইউনিয়নের স্থানীয় কারবারীসহ এলাকার নারী-পুরুষরা অংশ নেন।

 

এসময় বাদলছড়ি এলাকার লোকজন স্বাস্থ্য সেবা, কৃষিসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এসময় এলাকাবাসী স্বাস্থ্য সেবার জন্য একটি কমিউনিটি ক্লিনিক স্থাপনের দাবী জানান। এছাড়া কৃষি, স্বাস্থ্য পশু সম্পদ কর্মকর্তাদের মাসে একবার হলেও তাদের এলাকা পরিদর্শনের কথা তুলে ধরেন। 

 

প্রধান অতিথির বক্তব্যে ওয়ার্ড মেম্বার সুমেত চাকমা বলেন, এলকাবাসী কি কি সমস্যা রয়েছে তা জনপ্রতিনিধি ও সেবাদাতা প্রতিষ্ঠানের কর্মকতাদের জানাতে হবে। সামনের দিকে এগিয়ে যেতে হলে জনপ্রতিনিধি ও সেবাদাতা প্রতিষ্ঠান কর্মকর্তাদের সাথে সমন্বয় ও সহযোগিতা করতে হবে। তা না হলে এলাকা উন্নয়ন সম্ভব না।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ