• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

নানিয়ারচরে কৃষক সংলাপ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Nov 2020   Wednesday

রাঙামাটিন নানিয়ারচর উপজেলার সাবেক্ষ্যং ইউনিয়নে ৮ টি গ্রামের সুবিধাভোগী শতাধিক কৃষকের অংশ গ্রহণে এক “কৃষক সংলাপ”অনুষ্ঠিত হয়েছে। 

 

মানুষের জন্য ফাউ-েশনের অর্থায়নে বেসরকারী উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস-এর বাস্তবায়নাধীন “জলবায়ু পরিবর্তন অভিযোজনে জনগোষ্ঠির সক্ষমতা বৃদ্ধির জন্য সুশীল সমাজ ও সরকারী প্রতিষ্ঠানসমুহকে শক্তিশালীকরন” প্রকল্পের আওতায় এই সংলাপের আয়োজন করা হয়।


উপজেলার মেজর পাড়া এলাকায় দিন ব্যাপী সংলাপ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক্ষ্যং ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জনাব উত্তম প্রিয় চাকমা। অনুষ্ঠানে নানিয়ারচর উপজেলার কৃষি সম্প্রসারন বিভাগ, হর্টিকালচার, প্রাণীসম্পদ ও মৎস্য বিভাগের উপজেলা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তারা স্ব স্ব বিভাগের চলমান সেবা সমূহের সংক্ষিপ্ত বিবরন কৃষকদের কাছে তুলে ধরেন। পরে উপস্থিত কৃষকগণ উপজেলা কর্মকর্তাদের নিকট উন্মুক্ত প্রশ্নোত্তরের মাধ্যমে তাদের প্রাপ্য সেবাসমূহের ব্যাপারে বিস্তারিত জেনে নেন এবং কর্মকর্তাগণ কৃষকদের প্রশ্নের যথাযত উত্তর দেন।

অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা দিলীপ কুমার বিশ্বাস, উদ্যান কর্মকর্তা বিমল চন্দ্র খীসা, প্রাণী সম্পদ কর্মকর্তা সুশান্ত চাকমা, কৃষি কর্মকর্তা কমল খীসা, কৃষিকর্মকর্তা শতদল চাকমা, ক্ষেত্র সহকারী কৃতিরাজ খীসা, পার্বত্য নারী কার্বারী নেটওয়ার্ক-এর সাধারণ সম্পাদক শান্তনা চাকমা,প্রকল্প কর্মকর্তা রবীন চন্দ্র চাকমা এবং প্রকল্প সমন্বয়কারী বিমল কান্তি চাকমা উপস্থিত ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ