• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

চিম্বুর পাহাড়ে পর্যটন ও পাঁচ তারা হোটেল নির্মাণের প্রতিবাদে খাগড়াছড়িতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ষ্টাফ রিপোটার খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Nov 2020   Monday

পাহাড়ের ম্রো জাতি গোষ্ঠীর বসতি উচ্ছেদ করে বান্দরবানের চিম্বুক পাহাড়ে পর্যটন ষ্পট ও পাঁচ তারা হোটেল নির্মাণের প্রতিবাদে খাগড়াছড়িতে সোমবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সম্মিলিত ছাত্র সমাজ।

 

পার্বত্য চট্টগ্রাম সম্মিলিত ছাত্র সমাজ এবং সচেতন নাগিরকবৃন্দ ব্যানারে বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেয়।

 

সকাল সাড়ে ১০টা খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি আদালত সড়ক হয়ে খাগড়াছড়ি সদরের শাপলা চত্ত্বরের পাশে মুক্তমঞ্চে সমাবেশ করে।

 

সমাবেশে বক্তারা বলেন, পাহাড়ের ভূমি ও আদিবাসী জীবন সংস্কৃতি ওতপ্রোতভাবে জড়িত আছে। এই পাহাড়ের ওপর এখন কিছু ব্যক্তি ও সংস্থার শকুনের দৃষ্টি পড়েছে। বান্দরবানের চিম্বুক পাহাড় ম্রো জাতি গোষ্ঠীর মানুষকে উচ্ছেদ করে পর্যটন স্পট ও পাঁচ তারা হোটেল নির্মাণ এই শকুনের দৃষ্টির ধারাবাহিকতার একটি ফল।

 

বক্তারা বলেন, পাহাড়ে ‘খাস জমি’ বলতে কোন কিছুই নেই। পাহাড়ের সকল ভূমি ঐ এলাকার বাসিন্দাদের সামাজিক মালিকানায় প্রতিষ্ঠিত। পাহাড়ের ভূমি ব্যবস্থা ১৯০০ সালের রেগুলেশন অনুসারে পরিচালিত হয়। এই রেগুলেশনে পাহাড়ের সামাজিক মালিকানা স্বীকৃত।

 

সমাবেশ থেকে বক্তারা জেলা পরিষদ কর্তৃক সম্পাদিত তথাকথিত লীজ চুক্তি বাতিল, উন্নয়নের নামে পাহাড়িদের উচ্ছেদ বন্ধ করা, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন কার্যকর করা ও পাহাড়ের তথাকথিত উন্নয়নের নামে যাই করা হোক না কেন তা ঐ এলাকার বাসিন্দাদের অবহিত করার দাবি জানানো হয়।

 

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিলের সভাপতি নিঅং মারমা, বাংলাদেশ ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের সভাপতি প্রেম ময় ত্রিপুরা, নিয়ংগ্য মারমা, ত্রিপায়ন ত্রিপুরা প্রমুখ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ