• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    
 
ads

বান্দরবানের উচ্ছেদ করে চিম্বুক পাহাড়ে পাঁচতারা হোটেল ও বিনোদন পার্ক নির্মানের প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Nov 2020   Monday

বান্দরবানে ম্রো জনগোষ্ঠীদের উচ্ছেদ করে চিম্বুক পাহাড়ে পাঁচতারা হোটেল ও বিনোদন পার্ক নির্মানের প্রতিবাদে সোমবার রাঙামাটিতে সম্মিলিত ছাত্র জোটের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।


জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি চলাকালে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান। বক্তব্যে দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাকলি তঞ্চঙ্গ্যা, রাঙামাটি সরকারী কলেজের শিক্ষার্থী সীমা ত্রিপুরা, রাঙামাটি সরকারী কলেজের শিক্ষার্থী বিটন চাকমা এবং রামরাচাই মারমা প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন প্লে কার্ড ফেষ্টুন নিয়ে শতাধিক শিক্ষার্থী অংশ নেন।


মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেছিলেন, ভূমি ও আদিবাসীদের জীবন ওতপ্রোতভাবে জড়িত। জমি, বন, পাহাড, স্রোত, ঝর্ণা ও আদিবাসী জীবন ও সংস্কৃতি ধ্বংস করে উন্নয়নে নামে আদিবাসীদের জীবন বিপন্ন করা উচিত নয়। ম্রো পাহড়িদের সাথে প্রতারণা করে বান্দরবান জেলা পরিষদ অন্য কাউকে তাদের জমি লিজ দিতে পারে না বলেও তারা মানববন্ধনে বলেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে উপস্থিত মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, উন্নয়নের নামে ম্রোদের তাদের পৈতৃক জমি থেকে উচ্ছেদ বন্ধ করার জন্য কর্তৃপক্ষের কাছে দাবিও জানিয়েছিল। তারা বলেছে যে কোনও পর্যটন স্পট স্থাপন করা হলে পরোক্ষভাবে ৮০ থেকে ১০০ গ্রাম ক্ষতিগ্রস্ত হবে।


এদিকে রাঙামাটির কাউখালী উপজেলার ন’ভাঙ্গা,দোবাকাটা কলাবুনিয়া এলাকা থেকে আইন-শৃংখলা বাহিনীর ক্যাম্প নামে দখলকৃত ভূমি ফিরিয়ে দেওয়ার দাবীতে আজ সোমবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় গ্রামবাসীরা।


জেলা প্রশাসন কার্যালয়ে আধা ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্যে দেন পাইক্রো মারমা, তরুন চাকমা, চন্দ্র কুমার চাকমা অনিল চন্দ্র চাকমা প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন প্লে কার্ড ফেষ্টুন নিয়ে গ্রামবাসীরা অংশ নেন।


মানববন্ধন কর্মসূচিতে বক্তারা অবিলম্বে দখলকৃত জমি গ্রামবাসীদের ফিরে দেওয়ার জন্য দাবী জানান। অন্যথায় তারা অনশনসহ কঠোর কর্মসূচি পালন করতে বাধ্য হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ