• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    
 
ads

চুক্তির বর্ষপূর্তি উদ্যাপনে কাপ্তাই হ্রদে নৌকা বাইচ প্রতিযোগীতা

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Dec 2020   Wednesday

পার্বত্য চুক্তি ২৩বছর পূর্তি উপলক্ষে বুধবার সকালে কাপ্তাই হ্রদে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি সেনা রিজিয়নের সার্বিক সহযোগীতায় সদর জোনের উদ্যোগে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই নৌকা বাইচ প্রতিযোগীতার অনুষ্ঠিত হয়েছে।

 

নৌকাবাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি রিজিয়ন কমান্ডর ব্রিগেডিয়ার জেনারেল মো. ইফতেকুর রহমান পিএসসি। এছাড়াও উপস্থিত ছিলেন রাঙামাটি বিজিবি’র সেক্টর কমান্ডর কর্ণেল এ এস ফয়সাল, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা, জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ, পুলিশ সুপার আলমগীর কবির প্রমুখ ।

 

বক্তারা বলেন, চুক্তির ফলে পাহাড়ে পাহাড়ি-বাঙালির সম্প্রতিসহকারে বসবাস করছে। এই সম্প্রতির বহিঃপ্রকাশ হলো এই আয়োজন। চুক্তির বর্ষপূর্তিতে হাজার হাজার সাধারণ পাহাড়ি-বাঙালি এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে।

 

পার্বত্য চুক্তির ২৩বছর পূর্তিতে কাপ্তাই লেকে শত শত পাহাড়ি-বাঙালি প্রাণের উচ্ছাসের মধ্যেদিয়ে অনুষ্ঠিত হলো এই নৌকাবাইচ। চারটি ইভেন্টে ৪৬টি দল এই নৌকাবাইচে অংশ নেয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ