• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

রাঙামাটিতে রোগী কল্যাণ সমিতির বার্ষিক সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Dec 2020   Sunday

রোববার সমাজসেবা অধিদপ্তরের হাসপাতাল সমাজসেবা কার্যালয় রাঙামাটি এর রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা পরিষদের এনেক্স ভবনে সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। সভায় জেলা পরিষদের সদস্য মনোয়ারা আক্তার জাহান, সমাজসেবা কার্যালয় এর উপপরিচালক ওমর ফারুক, রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ মোঃ শওকত আকবর খান, সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক বিশ^জিৎ চাকমা, রোগী কল্যাণ সমিতির সদস্যবৃন্দ যথাক্রমে মোঃ জাহাঙ্গীর আলম মুন্না, মোঃ কামাল উদ্দীন, দেবব্রত চৌধুরী, জহির আলম, কেতন চাকমা, বিজয়গিরি চাকমা, নাসির উদ্দীন, রাজীব কুমার পাল, রুহুল আমিন, লতিকা চাকমা, দিপালী চাকমা, মনোজ কুমার ত্রিপুরা, উদয়ন তঞ্চঙ্গা, আব্দুল মান্নান, দিলীপ কুমার চাকমা, সামছুল আলম, সৈকত রন্জন চৌধুরী, লিটন কান্তি দে, এ্যাডভোকেট মোক্তার হোসেন উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলার ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, ষ্ট্রোকে প্যারালাইজ, জন্মগত হ্নদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের  ৬জনকে  ৫০,০০০(পঞ্চাশ হাজার) টাকা করে চেক প্রদান এবং স্বয়ং রোগী কল্যাণ সমিতির আজীবন সদস্য ফরম পূরণ করে সমিতিকে ২০,০০০ (বিশ হাজার) টাকা অনুদান প্রদান করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা প্রত্যন্ত অঞ্চল থেকে আসা গরীব ও অসহায় রোগীদের সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, পৃথিবীতে রোগাক্রান্ত ব্যক্তিরা হলো সবচাইতে অসহায়। এসঙ্গে দারিদ্রতা যুক্ত হলে মানুষের অসহায়ত্ব এবং দুর্গতির আর সীমা থাকেনা। এজন্যে তিনি সমাজের বিত্তবানদের রোগী কল্যাণ সমিতিতে অন্তর্ভুক্ত করে তহবিল সংগ্রহের জন্য সমিতির দায়িত্বপ্রাপ্ত সদস্যদের নিরলসভাবে কাজ করে যাওয়ার অনুরোধ জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

 

ads
ads
আর্কাইভ