• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    
 
ads

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এবং এসআইডি-সিএইচটি-র যৌথ উদ্যোগে পরিচালিত প্রকল্প কার্যক্রম অবহিতকরণ সভা

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Dec 2020   Friday

এসআইডি-সিএইচটি, ইউএনডিপি এর মাধ্যমে বাস্তবায়িত প্রকল্পগুলি সমন্বয়ে মাধ্যমে কাজ করলে কাঙ্খিত উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।


তিনি বলেন, জেলার ১০টি উপজেলা থেকে পরিষদ সদস্যদেরকে নির্বাচিত করা হয়েছে। প্রকল্প বাস্তবায়নে উপজেলার জন্য নির্দিষ্ট সদস্যদেরকে অন্তর্ভুক্ত এবং অবহিত করতে হবে। তিনি বলেন, তৃণমূল পর্যায়ের উন্নয়ন কাজ পরিষদেরই কাজ। আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থাগুলোকে পরিষদের সাথে সমন্বয় রেখে তৃণমূল পর্যায়ের উন্নয়ন কাজ করার জন্য আহ্বান জানান।


বৃহস্পতিবার জেলা পরিষদ সম্মেলনকক্ষে(এনেক্স ভবন) জেলা পরিষদ এবং এসআইডি-সিএইচটি এর যৌথ উদ্যোগে আয়োজিত অবহিতকরণ সভায় বক্তব্যকালে তিনি একথা বলেন।

 

চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অবহিতকরণ সভায় পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম, সদস্য হাজী মুছা মাতব্বর, সদস্য রেমলিয়ানা পাংখোয়া, সদস্য বাদল চন্দ্র দে, সদস্য প্রিয় নন্দ চাকমা, সদস্য ঝর্ণা খীসা, সদস্য আব্দুর রহিম, সদস্য প্রবর্তক চাকমা, সদস্য অংসুই ছাইন চৌধুরী, সদস্য আছমা বেগম, সদস্য বিপুল ত্রিপুরা, সদস্য দিপ্তীময় তালুকদার, সদস্য নিউচিং মারমা, সদস্য ইলিপন চাকমা, সদস্য সবির কুমার চাকমা, নির্বাহী প্রকৌশলী বিরল বড়–য়া, জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা, হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা মোঃ খোরশেদুল আলম চৌধুরী, এসআইডি-সিএইচটির লাইভলিহুড এন্ড ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট এর চীফ বিপ্লব চাকমা, এসআইডি-সিএইচটির জেন্ডার এন্ড কমুনিটি কোহেসন এর চীফ ঝুমা দেওয়ানসহ ইউএনডিপির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


প্রথমে এসআইডি-সিএইচটির পক্ষে ইউএনডিপির প্রকল্পের উপর একটি পাওয়ারপয়েন্ট প্রেজেন্ট করেন ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর অনুপম চাকমা এবং জেন্ডার এন্ড কমুনিটি কোহেসন এর চীফ ঝুমা দেওয়ান।


পরে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রকল্প কর্মকর্তারা স্ব স্ব্ প্রকল্পের পাওয়ারপয়েন্ট প্রেজেন্ট উপস্থাপন করেন। উল্লেখ্য, এসআইডি-সিএইচটি এর পক্ষে জেলা পরিষদ মোট চারটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পগুলো হলো কৃষি এবং খাদ্য নিরাপত্তা প্রকল্প, সিএইচটি ক্লাইমেট রেজিলেন্স প্রজেক্ট, উইমেন এন্ড গার্লস এমপাওয়ারমেন্ট থ্রু এডুকেশন এন্ড স্কিল ও সিএইচটি ওয়াটারশেড কো-ম্যানেজমেন্ট এক্টিভিটি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ