• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভায়
রাঙামাটি জেলাকে একটি আদর্শ জেলা হিসাবে গড়ে তুলার আহ্বান জেলা পরিষদ চেয়ারম্যানের

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Dec 2020   Tuesday

রাঙাামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী জেলার সকল উন্নয়ন সংস্থাগুলোকে নিয়ে সম্মিলিতভাবে জেলার সর্বোচ্চ ফোরামে আলাপ আলোচনা এবং পরস্পর রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভায় রাঙামাটি জেলাকে একটি আদর্শ জেলা হিসাবে গড়ে তুলার আহ্বান জানিয়েছেন। 

 

রাঙাামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী জেলার সকল উন্নয়ন সংস্থাগুলোকে নিয়ে সম্মিলিতভাবে জেলার সর্বোচ্চ ফোরামে আলাপ আলোচনা এবং পরস্পর পরস্পরের সাথে সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে এ জেলাকে একটি আদর্শ জেলা হিসাবে গড়ে তুলার আহ্বান জানিেেছন। এজন্যে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভা এবং জেলার সকল বিভাগের সার্বিক সহযোগিতা প্রয়োজন।


তিনি আরো বলেন, আমাদের প্রতি জনগণের প্রত্যাশা অনেক। উন্নয়ন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে প্রকল্পগুলি যাতে জনমুখী হয় এব্যাপারে সবাইকে সচেতন হতে হবে।


তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির পর এ অঞ্চলে পার্বত্য জেলা পরিষদ, আঞ্চলিক পরিষদ এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সৃষ্টি হয়েছে। প্রশাসনিক এ কাঠামো এবং স্তরগুলো সমতলের প্রশাসনের মত নয়। সুতরাং এ জেলার উন্নয়নে এবং মানুষের মৌলিক চাহিদা তথা অন্ন, বস্ত্র, খাদ্য এবং বাসস্থান নিশ্চিতে আমাদের কাজ করে যেতে হবে। কাজগুলো সম্পাদনে চ্যালেঞ্জ যেমন আছে তেমনি মন্ত্রণালয়, হস্তান্তরিত বিভাগ এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতা ও সাপোর্টও আছে। সুতরাং বর্তমান অবস্থা থেকে ভবিষ্যত উত্তরণেও সুযোগ আছে। এজন্যে তিনি জেলার সকল প্রতিষ্ঠান প্রধানদের সহযোগিতা কামনা করেন।


তিনি বলেন, জেলার সকল উন্নয়ন সংস্থাগুলোকে নিয়ে জেলা উন্নয়ন সভা। করোনার কারণে এ বছরের ফেব্রুয়ারিতে জেলা উন্নয়ন সভা হবার দীর্ঘ ৯মাস পর আজ জেলা উন্নয়ন সভা অনুষ্ঠিত হচ্ছে। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নতুন পরিষদ ১৪ ডিসেম্বর দায়িত্ব নেওয়ার পর এটাই প্রথম উন্নয়ন সভা।


মঙ্গলবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে (এনেক্স ভবন) অনুষ্ঠিত জেলা উন্নয়ন কমিটির সভায় সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান এসব কথা বলেন।

 

জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য নুরুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মামুন, সদর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন, রাঙ্গামাটি পৌরসভা মেয়র আকবর হোসেন চৌধুরী, সিভিল সার্জন, ডাঃ বিপাশ খীসা, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সামশুদ্দোহা চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক, রাজস্থলী উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা, অশ্রেণীভুক্ত বনাঞ্চল বনীকরণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আ ন ম আব্দুল ওয়াদুদ, ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জি এম মোঃ কবির, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রকৌশলী দেবাশীষ চাকমা, জেলা আনসার ও ভিডিপির সহকারী জেলা কমান্ডেন্ট মোঃ আব্দুল, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ শহিদুল ইসলাম, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পেরেশনের উপ সহকারী প্রকৌশলী মোঃ ইমাম হোসাইন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাজ্জাদ হোসেন, বাংলাদেশ তাত বোর্ডের লিয়াজো অফিসার মোঃ এবাদত হোসেন, রাঙ্গামাটি সরকারী মহিলা কলেজের প্রভাষক সুশোভন বিকাশ খীসা, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনষ্টিটিউটের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা উষালয় চাকমা, পর্যটন হলিডে কমপ্লেক্স এর ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া, বিতরণ বিভাগ বিউবো নির্বাহী প্রকৌশলী সবুজ কান্তি মজুমদার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অনুপম দে, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রফিকুজ্জামান শাহ, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক বেগম সাহান ওয়াজ, এলজিইডি নির্বাহী প্রকৌশলী আবু তালেব চৌধুরী, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, ডিএসএস রাঙামাটি উপপরিচালক মোঃ ওমর ফারুক, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অধিদপ্তরের সহকারী পরিচালক নীহার কান্তি খীসা, বিসিক(প্রকল্প) সহকারী ব্যবস্থাপক মোঃ ইদ্রিস হোসাইন, আরপিটিআই এর ইন্সট্রাকটর লিপি চাকমা, বাংলাদেশ বেতার, রাঙামাটির উপস্থাপক শিখা ত্রিপুরা, বাংলাদেশ শিশু একাডেমির জেলা কর্মকর্তা অর্চনা চাকমা, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, রাঙামাটি পোষ্টাল ডিভিশনের সুপারিনটেন্টডেন্ট তাপস চাকমা, রাঙাামাটি পোষ্টাল বিভাগের পরিদর্শক রাজীব চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা এস এম মোসারফ হোসাইন, তুলা উন্নয়ন বোর্ডের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা পরেশ চন্দ্র চাকমা, রাঙ্গামাটি গণপূর্ত বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ আনিসুল হক, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া, এসআইডি-ইউএনডিপির ইউএফ জয় খীসা, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোঃ ইকবাল বাহার চৌধুরী, রাঙামাটি রোভার স্কাউটের সম্পাদক নুরুল আবদার, কেএইচএস,বিপিডিবি এর ব্যবস্থাপক মোঃ কাইসুল বারি, জেলা খাদ্য নিয়ন্ত্রকের উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দোলন দেব, পিটিআই ইন্সট্রাক্টর শ্যামল বড়ুয়া, জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক(ভাঃপ্র) মোঃ নুর উজ জামান, জেলা তথ্য অফিসের উপপরিচালক কৃপাময় চাকমা, সড়ক ও জনপদ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মাছউদুর রহমান, টিটিসি ইন্সট্রাক্টর ছৈয়দ মাসুম রব্বানী, বিআরডিবির উপপরিচালক সুপ্রভা চাকমা, বিটিভি উপকেন্দ্র প্রধান মোঃ শরীফুল ইসলাম, জেলা সরকারী গণগ্রন্থাগার সহকারী লাইব্রেরিয়ান সুনিলময় চাকমা, জেলা সমবায় কর্মকর্তা ইউছুপ হাসান চৌধুরী, সোনালী ব্যাংকের এজিএম সত্য প্রসাদ দেওয়ান, বরকল উপজেলা ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শাহিদুল ইসলাম, বিটিসিএল এর ব্যবস্থাপক মোঃ হারুনুর রশিদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আসিফুর রহমান উপস্থিত ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.



 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ