• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটিতে কমর্রত সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভায়
রাঙামাটিতে মাদক মুক্ত সমাজ গড়ে তুলতে চাই-নবাগত পুলিশ সুপার

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Jan 2021   Tuesday

রাঙামাটি জেলার নবাগত পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন বলেছেন, সাংবাদিকদের সাথে পুলিশ সমন্বয় করে জনকল্যাণে কাজ করতে চাই। কারণ পুলিশ ও সাংবাদিকদের কাজের সাথে অনেক মিল রয়েছে। তাই আমরা উভয়েই যে পেশায় থাকি না কেন জনগনের কল্যাণে কাজ করে যাবো। 

 

তিনি আরো বলেন, মাদকের বিষয়ে কোন অপোস করা হবে না। আমরা রাঙামাটিতে মাদক মুক্ত সমাজ গড়ে তুলতে চাই। তাই সাংবাদিকসহ সবাইয়ের সহযোগিতা প্রয়োজন।


মঙ্গলবার পলওয়েল ক্যাপেটোরিয়া সম্মেলন কক্ষে রাঙামাটিতে বিভিন্ন ইলেকট্রন্ক্সি ও প্রিণ্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন এসব কথা বলেন।


নবাগত পুলিশ সুপার বলেন, ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধুর ডাকে মহান মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকা ছিল অত্যন্ত গর্বের। অতিতে যেভাবে দেশ প্রেম নিয়ে পুলিশ বিভাগ কাজ করেছে সেভাবেই কাজ করে যাবে।


তিনি আরো বলেন, রাঙামাটিতে যোগদানের পর থেকে সব কিছু বুঝার ও জানার চেষ্টা করছেন। ইতোমধ্যে দুর্গম সাজেক থানাসহ অনেক পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেছেন। তবে রাঙামাটিতে যোগাযোগ মাধ্যম শক্তিশালী হওয়া দরকার। যোগাযোগ মাধ্যম ভালো হলে থানাগুলোর সাথে যোগাযোগ সহজ হবে এবং সেই সাথে সেবার মানও ভালো হবে।


বিলাইছড়ি উপজেলায় ফারুয়ার থানা কাগজে কলমে থাকলেও বাস্তবে নেই বলে  উল্লেখ করে তিনি বলেন, তিনি যোগদানের পর সম্প্রতি তার অফিসারদের নিয়ে ফারুয়া থানার বিষয়ে পরিদর্শনে গেছেন অনেক দুগর্ম পথ অতিক্রম করে। সেখানে গিয়ে ফারুয়া থানার জন্য জায়গা পরিদর্শন করেছি। কারণ ফারুয়া ১৪ হাজার মানুষের বসবাস। তাদের নিরাপত্তা দরকার।


মতবিনিময় সভায় বক্তেব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহর, অতিরিক্ত পুলিশ সুপার মাঈনুদ্দিন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তাপশ রঞ্জন ঘোষ, প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে, দৈনিক গিরিদর্রাপণ সম্পাদক একেএম মকছুদ আহমদ, প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আনোয়ারুল হক প্রমুখ। এ সময় সংবাদকর্মীরা রাঙামাটিতে কোন ঘটনা ঘটলে তা অতিদ্রুত পুলিশের বক্তব্যে পায় তার অনুরোধসহ বিভিন্ন পরামর্শমূলক বক্তব্যে দেন। 


উল্লেখ্য, গেল ২৫ ডিসেম্বর মীর মোদদাছছের হোসেন রাঙামাটি জেলা পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ