• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

রাঙামাটিতে সেন্ট ট্রিজার স্কুলের বিরুদ্ধে বাড়তি ফি নেয়ার অভিযোগ অভিভাবকদের

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Jan 2021   Wednesday

রাঙামাটিতে সেন্ট ট্রিজার স্কুলের বিরুদ্ধে সরকারি নির্দেশনা না মেনে শিক্ষার্থীদের কাছ থেকে বাড়তি ফি আদায়ের অভিযোগ করেছেন অভিভাবকরা। জেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কার্যালয় জানিয়েছে সেন্ট ট্রিজার স্কুলটিতে ভর্তিও ক্ষেত্রে বাড়তি ফি নেওয়ার বিরুদ্ধে অভিযোগ পেয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


বুধবার সেন্ট ট্রিজার স্কুল প্রাঙ্গণে অভিযোগ করতে আসা অভিভাবকরা জানান, গেল ১৮ নভেম্বর মধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছিল এম.পি.ও ভুক্ত ও এম,পি.ও বিহীন শিক্ষা প্রতিষ্ঠান সমূহ শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফি গ্রহণ করবে। কিন্তু এ্যাসাইনমেন্ট, টিফিন, পুনঃভর্তি, গ্রন্থাগার, বিজ্ঞানাগার, ম্যাগাজিন ও উন্নয়ন বাবদ কোন ফি গ্রহণ করনে না বা করা হলে তা ফেরত দেবে অথবা টিউশন ফি’র সঙ্গে সমন্বয় করবে। একই সঙ্গে কোন শিক্ষার্থীর শিক্ষা জীবন যেন কোন কারনে ব্যাহত না হয় সে বিষয়টি সম্পর্কে সকলকে যত্নশীল হতেও বলা হয়েছে। কিন্তু সেন্ট ট্রিজার স্কুল কর্তৃপক্ষ সরকারি এই নির্দেশনা মানছে না।


শিক্ষার্থীদের অভিভাবক মো. জহির উদ্দিন চৌধুরী জানান, যেখানে স্কুল দীর্ঘদিন বন্ধ ছিল সেখানে স্কুল কর্তৃপক্ষ বিদ্যুৎ বিল, টেলিফোন বিল, উন্নয়নের নামে তাদের কাছ থেকে বাড়তি টাকা দাবি করছে। করোনায় আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি উল্টো বিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের উপর বাড়ড়ি টাকা চাপিয়ে দিচ্ছে। আমরা এর প্রতিকার চাই। আর এক অভিভাবক মো. নাছের উদ্দিন জানান বিষয়টি নিয়ে যখন স্কুল প্রধানের সাথে কথা বলেছি তখন তিনি আবেদন দিতে বলেন। আমরা তার সুষ্ঠু সমাধান চাই। তবে এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলেও তারা এবিষয়ে কোন কথা বলতে রাজি হননি।


এদিকে, জেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা জানান, সরকারি ও বে-সরকারি সকল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারী নির্দেশনা রয়েছে। যা টিউশন ফি ছাড়া আর কোন ফি নেওয়া যাবে না। সেন্ট ট্রিজার স্কুলটিতে ব ভর্তিও ক্ষেত্রে বাড়তি ফি নেওয়ার বিরুদ্ধে অভিযোগ পেয়েছেন স্বীকার করে তিনি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান।


রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদের সাথে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগের বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাক মোঃ মামুনকে দ্রুত বিষয়টি খতিয়ে দেখার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ