• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

খাগড়াছড়িতে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Jun 2021   Sunday

শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে খাগডাছড়ি জেলার ৫৮ বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত অনুদান চেক বিতরণ করা হয়েছে।

রোববার (২০জুন) বিকেলে জেলা শহরের চেঙ্গী স্কোয়ার এলাকায় অবস্থিত বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের খাগডাছড়ি জেলা কার্যালয়ে এই চেক বিতরণ করা হয়।
এবার খাগড়াছড়ির বিভিন্ন উপজেলার ৫৮ টি বৌদ্ধ বিহারে সাড়ে ৭ লক্ষ টাকা রিতরণ করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ সাবেক চেয়ারম্যান চাইথোঅং মারামা।

 

এ সময় প্রধান অতিথি বলেন, এই কল্যাণ ট্রাস্ট সবসময় ধর্মীয় কাজে সহযোগিতা করে আসছে। আগামীতেও তা ধারাবাহিকতা ধরে রাখবে। এই ট্রাস্টের মাধ্যমে ধর্মীয় বিভিন্ন কার্যক্রম করে থাকে। এই টাকাগুলো সবসময় সঠিকভাবে কাজে লাগানো হয়। এতে করে সকল মন্দিরের দায়িত্বশীল লোকজন উন্নয়ন কাজ করতে সাহস পান।
তিনি আরো বলেন বর্তমান সরকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ত্রাণ তহবিলের এ অর্থ বিতরণ করা হচ্ছে। তাই তিনি প্রধান মন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা করেন।

খাগড়াছড়ি কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রূপনা চাকমা সভাপতিত্বে ট্রাস্টের সুপার ভাইজার দারুন বিকাশ ত্রিপুরার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাগডাছড়ি জেলা পরিষদ সদস্য শুভ মঙ্গল চাকমা, প্রেস ক্লাব সভাপতি জিতেন বড়ুয়া, সাংবাদিক ইউনিয়ন সাবেক সভাপতি নুরুল আজম।।


---হিলবিডি২৪/সম্পাদনা/এ,ই

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ