• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে ২৪ ঘন্টার ব্যবধানে করোনায় আরো এক নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Jul 2021   Wednesday

খাগড়াছড়িতে ২৪ ঘন্টার ব্যবধানে করোনা ভাইরাসে আক্রান্ত আরো এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তাঁর নাম জামিনা খাতুন(৮০)।

 

বুধবার সকাল ১০টার দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গার ভুইয়া পাড়ার নিজ বাড়ীতে তিনি মারা যান। এ নিয়ে জেলায় মোট ১০জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত জামিনা খাতুন মাটিরাঙ্গা পৌরসভার ৮নং ওয়ার্ডের ভুইয়াপাড়া এলাকার মৃত নুর মিয়া সর্দারের স্ত্রী। নিহতের পরিবার বিষয়টি নিশ্চিত করেছেন। জেলায় এ পর্যন্ত সন্দেহজন রোগীর মৃত্যু হয়েছে ৩৯ জনের। এর আগে গত কাল মঙ্গলবার করোনয় আক্রান্ত হয়ে সূর্য় বানু নামে  এক নারী খাগড়াছড়ি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

 

জানা যায়, গত শনিবার (৩ জুলাই) জামিনা খাতুনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। এরপর তাকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের করোনা ইউনিটে রাখা হয়। সেখানে অবস্থার অবনতি হলে বুধবার সকালে তাকে নিজ বাড়ীতে নিয়ে আসা হয়। আনার পরে ১০টার দিকে তাঁর মৃত্যু হয়। এদিকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে স্থানীয় কবর স্থানে দাফনের উদ্যোগ নিয়েছে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন।

খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ের দায়িত্ব প্রাপ্ত মেডিকেল অফিসার ডাঃ অর্ণব চাকমা জানান জামিলা খাতুনের করোনা পজেটিভ এসেছে। তার অবস্থা অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসারা জন্য চট্টগ্রাম মেডিকেে প্রেরন করা হলে তার আত্মীরা চট্টগ্রাম না নিয়ে বাসায় নিয়ে গেলে তার বাসায় মৃত্যু হয়।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) ফারজানা আক্তার ববি বলেন, করোনায় আক্রান্ত হওয়ায় ওই নারীর দাফনের সব ধরনের পদক্ষেপ গ্রহন করা হয়েছে। একই সাথে নিহত পরিবারের সকল সদস্যের করোনা পরীক্ষা করা হবে বলেও জানান তিনি।

এদিকে গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে আরো ৪৩ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে। এই নিয়ে চলতি মাসে মোট ২শ ৪৯ জনের করোনা সনাক্ত হলো। সব মিলেয়ে সনাক্তের সংখ্যা ১ হাজার ৪ শ ৯জন। এখন পর্যন্ত জেলায় করোনায় মৃত্যু হয়েছে ১০ জনের। এবং করোনা সন্দেহজনক ৩৯জন রোগীর মৃত্যু হয়েছে।


---হিলবিডি২৪/সম্পদনা/এ,ই

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ