• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

গণটিকা প্রদানে হেলিকপ্টারযোগে দূর্গম বড়থলি ইউনিয়নে মেডিকেল টিম

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Aug 2021   Tuesday

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দূর্গম ৪নং বড়থলি ইউনিয়নে গণটিকা কার্যক্রমের লক্ষে মঙ্গলবার হেলিকপ্টারযোগে মেডিকেল টিম পৌছানো হয়েছে। ওই ইউনিয়নে ৬শজনকে গনটিকা প্রদান করা হবে।


জানা গেছে, দূর্ভোগ ও দূর্গম এলাকার কথা চিন্তা করে খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, জেলা প্রশাসন এবং সেনাবাহিনীর সহযোগিতায় সরকারের গণটিকা কার্যক্রম পরিচালনা করার উদ্যোগ নেওয়া হয়। মঙ্গলবার সকালের দিকে বিলাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো মিজানুর রহমানসহ উপজেলা স্বাস্থ্য বিভাগের চার সদস্যর একটি মেডিকেল টিম কাপ্তাই উপজেলার বিদ্যুৎ উৎপাদন এলাকার হেলিপ্যাড থেকে বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে বিলাইছড়ির বড়থলি ইউনিয়নে পৌছায়। মেডিকেল টিমকে নেতৃত্ব দিচ্ছেন বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা। প্রথমবারের মতো বিলাইছড়ি উপজেলার কোন নির্বাহী কর্মকর্তার এই ইউনিয়ন পরিদর্শনে গেলেন।


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা রশ্মি চাকমা জানান, ফারুয়া ইউনিয়নে গণটিকার প্রথম ডোজ দেয়া হলেও দুর্গমতার কারণে বড়থলি ইউনিয়নে টিকা দেয়া সম্ভব হয়নি। মঙ্গলবার সকালে দূর্গম বড়থলি ইউনিয়নে ৬শ জনকে এই গণটিকা প্রদান করা হবে। টিকাদান কার্যক্রমের পাশাপাশি বিলাইছড়ি স্বাস্থ্য বিভাগ হতে চিকিৎসা সেবা এবং ইপিআই কার্যক্রম পরিচালনা করার জন্য প্রয়োজনীয় সামগ্রীও নিয়ে যাওয়া হচ্ছে বলে স্বাস্থ্য কর্মকর্তা জানান।


বিলাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান জানান, ইতিপূর্বে বড়থলি ইউনিয়নের মানুষের সুবিধা অসুবিধা সচে দেখার জন্য ও ইউনিয়নের প্রকল্প সমুহ সরজমিন পরিদর্শনের জন্য একাধিক বার উদ্যোগ নেয়া হলেও দূর্গমতা এবং নিরাপত্তাসহ বিভিন্ন কারনে সেখানে যাওয়া সম্ভব হয়নি।


খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানসহ সেনাবাহিনীর বিশেষ উদ্যোগের কারণে গণটিকাদান কার্যক্রম সফল করার জন্য প্রথমবারের মতো এই ইউনিয়নে যেতে পারছি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ