• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

প্রকল্পের মেয়াদ শেষ হতে না হতেই ধসে গেছে ৫৪ লাখ সড়ক রক্ষার প্রকল্প

নিজস্ব প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Sep 2021   Friday

খাগড়াছড়িতে প্রকল্পের মেয়াদ শেষ হতে না হতেই ৪ মাসের মাথায় ধসে গেছে ৫৪ লাখ সড়ক রক্ষার প্রকল্প।  এতে খাগড়াছড়ি জেলার সিন্দুকছড়ি - লক্ষীছড়ি সড়কে যান চলাচল বন্ধ হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। সরকারি অর্থ গচ্চা গেলেও ঠিকাদার ও বাস্তবায়নকারী প্রতিষ্ঠান এলজিইউডি  বলছে ভিন্ন ভিন্ন কথা আর দ্রুত সড়কটি মেরামত করার দাবি জানিয়েছে স্থানীয়রা।

 

এই সড়কে  প্রতিদিন প্রায় ১৫- ২০ হাজার মানুষের যাতায়াত করে। পাহাড়ি রাস্তার সড়কটি রক্ষায় ২০১৯ সালে বাংলাদেশ সরকার ও এশিয়ান ডেভেলমেন্ট ব্যাংক এর অর্থায়নে ৫৪ লক্ষ টাকায় সড়কের ভাঙন রোধে বল্লি (খুঁটি) প্যালাসাইডিং  প্রকল্প শুরু করে এলজিইডি। এর মধ্যে প্রকল্প বস্তাবায়ন করার পর বিল উত্তোলন করে নেয় ঠিকাদারি প্রতিষ্ঠান।

 

এপ্রিল মাসের প্রকল্পে কাজ শেষ হওয়ার ৪ মাস না যেতেই বল্লি (খুঁটি) প্যালাসাইডিং ধসে যেতে শুরু হয়। ভেস্তে যায় সড়ক রক্ষা প্রকল্প। সড়কের লাগায়ো খালে বিলীন হয়ে গেছে জিও ব্যাগ,হেলে গেছে বল্লি (খুঁটি)। সড়কের দুই স্থানে ধসে গেছে প্রায় ১শ ২০ ফুট পাকা সড়ক। আর বৃষ্টি হলেই সড়কের বাকি অংশ ধসে যাওয়ার শঙ্কা রয়েছে। এতে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে।

 

স্থানীয়রা অভিযোগ করে বলেন,‘সরকারি অর্থে প্রকল্প বাস্তবায়ন হওয়ার পরও সড়কটি ধসে গেছে। প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়ন হলে এভাবে খালে মধ্যে রাস্তা বিলীন হত না।

 

সিন্দকছড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য নীল কুমার চাকমা বলেন লক্ষীছড়ি-সিন্ধুকছড়ি সড়কের দেবালছড়ি ও বাশ পাড়া এলাকায় রাস্তা ধসে যাওয়াতে এলাকার লোকজনের চলাচলের অসুবিধা হচ্ছে এই সড়কে মোটরসাইকেল,সিএন্ডজি,বড় গাড়ী যাতায়ত করে। এছাড়া লক্ষীছড়ি,গুইমারা, সিন্ধুকছড়ি বাজারে মালামাল আনা নেয়া করে এখানকার লোকজন তাই এটি দ্রুত মেরামত করা প্রয়োজন।

 

৩ নং সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেদাক মারমা বলেন ভারী বৃষ্টির কারনে যে রাস্তাটি ভেঙ্গে গেছে। ফলে লোকজনের চলাচলের অসুবিধা সুষ্টি হয়েছে। এ বিষয়ে তিনি এলজিইডি কে জানিয়েছেন। এলজিইডি দ্রæত মেরামত করবেন বলে তাকে জানিয়েছে। তিনি আশা করেন কাজটি দ্রæত মেরামত করবে এলজিইডি।

 

ঠিকাদারী প্রতিষ্ঠান সেলিম এন্ড ব্রাদার্স এর তত্তাবধায়ক আবু বক্কর সিদ্দিক ফোনে বলেন আমরা বলেছি বল্লি (খুঁটি) প্যালাসাইডিং না করে এমএস পাইপ দেয়ার জন্য । কিন্ত ওরা (এলজিইডি) দিয়েছে বল্লি। বল্লি ৫-৭ ফুটের বেশি ভিতরে যায় না। আমরা কাজ করতে অপারগতা প্রকাশ করেছিলাম তারপরও তারা অনুরোধ করেছে বল্লি দিয়ে করে দেয়ার জন্য এবং নষ্ট হওয়ার দায়ভার এলজিইডির কর্মকর্তারা নেন। এই নিয়ে তিনবার কাজ করেছি তারপরও কাজটা ঠিকছে না।

 

তবে এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো.শাহজাহান বলেছেন পাহাড়ী এলাকা, এটি প্রাকৃতিক দুর্যোগের কারনে ঘটেছে। এখানে প্রকল্প অনুযায়ী কাজ হয়েছে। কাজে কোন অনিয়ম হয়নি। এটা প্রাকৃতিক দুর্যোগের কারনে ভূমি ধস হয়েছে। আমরা জরুরি ভিত্তিতে সড়কটি মেরামতের জন্য এলজিইডির প্রধান কার্যালয়ে বিষয়টি জানিয়েছি। বিশেষজ্ঞ টিম সড়কটি পরির্দশন করে যেই পরামর্শ দেবেন সেই অনুযায়ী কাজ করা হবে।

 

---হিলবিডি২৪/সম্পাদনা/এ,ই




 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ