• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    
 
ads

বেগম খালেদা জিয়ার মুক্তি ও সু-চিকিৎসা ব্যবস্থা না হলে সরকার পতনের আন্দোলন -খাগড়াছড়িতে বিএনপির গণ সমাবেশে সামসুজ্জামান দুদু

নিজস্ব প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Dec 2021   Thursday

 

 

 

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার ব্যবস্থার না করলে  সরকার পতনের এক দফা দাবীতে আন্দোলন শুরু হবে। তখন পালাবার পথ পাবেন না।

 

বৃহস্পতিবার(৩০ ডিসেম্বর) খাগড়াছড়ি আউটার স্টেডিয়ামে  বিএনপির গণ সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন বিএনপি ভাইস-চেয়ারম্যান সামসুজ্জামান দুদু ।

 

এ সময় আরো বলেন বেগম খালেদা জিয়া জীবনে কোন নির্বাচনে পরাজয় বরণ করেনি। ৭১-এ স্বাধীনতার যুদ্ধে কারাগারে ছিলেন। এখন নিশি রাতের  ভোটের সরকারের প্রতিহিংসার শিকার হয়ে কারাগারে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
শেখ হাসিনার প্রতি হুশিয়ারী উচ্চারণ করে বলেন, বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসা ব্যবস্থার না হলে আগামীতে আপনার চিকিৎসাও বাংলাদেশের মাটিতে হবে না। তাই ভেবেচিন্তে দ্রুত খালেদা জিয়া মুক্তি দিয়ে বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা নেয়ার দাবী জানান।

 

গণ সমাবেশেকে কেন্দ্র করে সকাল থেকে জেলা বিএনপি ও অংগ-সহযোগি সংগঠনসহ  বিভিন্ন উপজেলা থেকে বিএনপির নেতাকর্মী খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে জমায়েত হতে থাকে। সমাবেশে প্রায় ১২ হাজারের অধীক লোকের জমায়েত হয়।

 

গণ সমাবেশে আরো রাখেন,বিএনপির চেয়ারপার্সনের উপষ্টো অধ্যাপক জয়নাল আবেদীন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জালাল আহাম্মদ মজুমদার,কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ইউসুফ বিন জলিল কালু,যুগ্ন সম্পাদক মাহফুজুর রহমান মিনার,কেন্দ্রীয় ছাত্রদলের সাধারন সম্পাদক ইকবাল হোসেন শ্যামল,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আবুল কালাম আজাদ ও খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক এম এন আবছার। এছাড়াও খাগড়াছড়ি জেলা বিএনপি ও অংগ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশে সভাপতিত্ব করেন জেলাপ বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।

---হিলবিডি২৪/সম্পদনা/এ,ই




 

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ