• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    
 
ads

বরকল রাগীব রাবেয়া কলেজের নবম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Jan 2022   Thursday

বৃহস্পতিবার বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে রাঙামাটির সীমান্তবর্তী বরকল উপজেলায় প্রতিষ্ঠিত বরকল রাগীব রাবেয়া কলেজের নবম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

 

কলেজের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশেষ গুণীজন সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে রাগীব রাবেয়া কলেজ কর্তৃপক্ষ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক মানুষ, শিক্ষার্থী অভিভাবকরা অংশ নেন। এছাড়া বরকল উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের দায়ত্বশীল ব্যক্তিবর্গ অনুষ্ঠানে যোগ দেন।


কলেজ ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়ানোর মধ্যে দিয়ে কলেজর নবম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানমালা উদ্বোধন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন শেষে আলোচনা সভা শুরু হয়।


বরকল রাগীব রাবেয়া কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি সন্তোষ কুমার চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাইফ উদ্দিন আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন বিজিবি বরকল জোনের উপ অধিনায়ক মেজর আবুল বাশার মোশাররফ হোসেন, বরকল উপজেলা চেয়ারম্যান বিধান চাকমা, বরকল উপজেলা নির্বাহী অফিসার জুয়েল রানা, বাঘাইছড়ি উপজেলার শিজক কলেজের অধ্যক্ষ সুভাষ দত্ত চাকমা, বরকল থানার ভারপ্রপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন প্রমুখ।


স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী অভিভাবক, জনপ্রতিনিধি এবং কলেজের ভুমিদাতাসহ কলেজ প্রতিষ্ঠায় যারা নিরলসভাবে আন্তরিক সহযোগিতা দিয়েছেন সকলকে ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান সন্তোষ কুমার চাকমা।


অনগ্রসর ও পশ্চাদপদ এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে রাগীব রাবেয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান রাগীব আলীর অমুল্য অবদান শ্রদ্ধাভারে স্মরণ করেন বক্তারা।


রাগীব রাবেয়া কলেজের শিক্ষক রাসেল চাকমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বরকল রাগীব রাবেয়া কলেজের অধ্যক্ষ নৈচিং রাখাইন। কলেজের জন্য অকাতরে অর্থ সহায়তা প্রদান করায় রাগীব রাবেয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলীর প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান তিনি। কলেজটি প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখায় তৎকালীন বর্ডার গার্ড ব্যাটালিয়ন রাঙ্গামাটির সেক্টর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) নুরুল হুদাকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন কলেজের অধ্যক্ষ।


কলেজে বর্তমানে ৩৪৩ শিক্ষার্থী অধ্যয়নরত আছে এবং ইতোমধ্যে ৪১৭ শতাধিক শিক্ষার্থী এই কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে উচ্চ শিক্ষা নেয়ার সুযোগ লাভ করেছে বলেও জানান অধ্যক্ষ নৈচিং রাখাইন। ২০১৩ সালের ১ জানুয়ারি সীমান্তবর্তী বরকল উপজেলায় বরকল রাগীব রাবেয়া কলেজ প্রতিষ্ঠা করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ