• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

বরকলে মাস ব্যাপী বিষয় ভিত্তিক ও চাকমা বর্ণমালা শেখার প্রশিক্ষণ

পুলিন চাকমা : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jul 2014   Thursday

রাঙামাটির বরকল উপজেলায়  প্রাথমিক বিদ্যালয়ের মাস ব্যাপী বিষয় ভিত্তিক প্রশিক্ষণ ও চাকমা বর্ণমালা শেখার প্রশিক্ষণ কার্যক্রম গত ২২জুলাই উদ্বোধন করা হয়েছে।

 উপজেলা রির্সোচ সেন্টারে মাস ব্যাপী এ প্রশিক্ষন কোর্সের উদ্বোধন করেন বরকল উপজেলা পরিষদ চেয়ারম্যান মনি চাকমা। অনুষ্ঠানে টংগ্যার নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা,উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলতাব হোসেন,প্রেস ক্লাব সভাপতি পুলিন চাকমা,উপজেলা প্রকল্প সমন্বয়ক মানবাশীষ চাকমা,  টংগ্যার বিভিন্ন বিভাগের কর্মকর্তা সহ বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

 বেসরকারী সংস্থা টংগ্যার উদ্যোগে চালু করা বিদ্যালয়ে গুলোর শিক্ষকদের নিয়ে সংস্থাটি বিষয় ভিত্তিক প্রশিক্ষণ ও চাকমা বর্ণমালা শেখার প্রশিক্ষণ কার্যক্রম আগামী ২০ আগষ্ট পর্যন্ত চলবে। উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে বিষয় ভিত্তিক এ প্রশিক্ষণ দেয়া হচ্ছে। চাকমা বর্ণমালা শেখার জন্য আলাদা প্রশিক্ষক নিয়োগ দেয়া হয়েছে বলে জানান টংগ্যার প্রকল্প সহায়ক সোহাগ চাকমা।

  প্রশিক্ষণে আসা রামছড়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অনিল বিকাশ চাকমা,জাক্কোবাজেই বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দীপন চাকমা ও বাঙে ভূষণছড়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কাঞ্চনা চাকমা জানান, এ প্রশিক্ষনের মাধ্যমে নিজেরা যেমনি দক্ষতা অভিজ্ঞতা অর্জন করবো তেমনি ছাত্রদের ও বিষয় ভিত্তিক পাঠদানে সহায়ক হবে।

 টংগ্যার নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা জানান- টংগ্যা সংস্থা থেকে উপজেলার দূর্গম এলাকায় ২০টি প্রাথমিক বিদ্যালয় চালু করা হয়েছে। সংস্থার অর্থায়নে এসব বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দিয়ে পাঠদান কার্যক্রম করা হচ্ছে। সবার জন্য শিক্ষা যেমনি নিশ্চিত করা প্রয়োজন তেমনি শিশুদের গুনগত শিক্ষা প্রদানের জন্য শিক্ষকদের দক্ষ অভিজ্ঞ করে গড়ে তুলতে বাংলা,ইংরেজি,গণিত ও সমাজ বিজ্ঞান বিষয়ে বিষয় ভিত্তিক প্রশিক্ষনের আয়োজন করা হয়েছে বলে তিনি জানান।

 উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিচাকমা জানান- বিষয় ভিত্তিক প্রশিক্ষণের পাশাপাশি নিজেদের মাতৃভাষা ও বর্ণমালা শেখার যে উদ্যোগ নেয়া হয়েছে তা প্রশংসার দাবী রাখে। প্রত্যেক মানুষ র্কিংবা জাতিগোষ্ঠি তার নিজস্ব মাতৃভাষায় কথা বলতে নিজস্ব বর্ণমালায় লিখতে ও শিখতে ভালোবাসে এমনকি গর্ববোধও করে বলে চেয়ারম্যান অভিমত ব্যক্ত করেন।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ