• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

প্রধানমন্ত্রীর নেতৃত্বে পার্বত্য এলাকা উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে-দীপংকর তালুকদার এমপি

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Feb 2022   Wednesday

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পার্বত্য এলাকা উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

 

তিনি বলেন,শীঘ্রই বরকলে বিদ্যুৎবিহীন এলাকায় বিদ্যুৎ সংযোগ স্থাপন করবে সরকার। বরকল উপজেলায় পূর্বে অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটেনি। ভারত সীমান্তে ঠেগামুখে স্থলবন্দর কার্যক্রম অব্যহত রয়েছে। স্থলবন্দর কাজ বাস্তবায়ন হলে ঠেগামুখ এলাকা অর্থনৈতিক উন্নয়ন কেন্দ্র হবে। তখন বরকলে অর্থনৈতিক অবস্থা পরিবর্তন হবে। তিনি পার্বত্য এলাকায় উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।   

 

বুধবার  বরকল উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন উদ্বোধকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

 

বরকল উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে  আয়োজিত অনুষ্ঠানে  উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা ও বরকল উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা। এসময় বরকল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা ও মহিলা ভাইস চেয়ারম্যান সুচরিতা চাকমা,বরকল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রতিনিধি মোঃ সানজিদ আহমেদসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। এর আগে প্রধান অতিথি ফিতা কেটে ভবনের উদ্বোধন করেন। 

 

বিশেষ অতিথি বক্তব্যে  বরকল উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা বলেন,কর্মক্ষেত্রে প্রত্যকের সীমাবদ্ধতা রয়েছে।এরই মধ্যে উন্নয়নের ক্ষেত্রে সকলের একযোগে কাজ করতে হবে।  তিনি ভবিষ্যত প্রজন্মের কথা ভেবে বরকল উপজেলায় সার্বিক উন্নয়নের লক্ষে দীপংকর তালুকদার এমপির মাধ্যমে সরকারের কাছে সহযোগিতা কামনা করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

 
 
 
 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ