• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

রাঙামাটিতে শ্রমিকদের চিত্তবিনোদনে কাউন্সিলর জামাল উদ্দিনের টিভি উপহার

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Feb 2022   Saturday

রাঙামাটি করাতকল ও কাঠ পরিবহন শ্রমিক কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড’র সকল সদস্য ও শ্রমিকদের চিত্তবিনোদনের জন্য একটি স্মার্ট টেলিভিশন উপহার দিয়েছেন, রাঙামাটি পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও বর্তমান ৭নং ওয়ার্ড কাউন্সিলর জামাল উদ্দিন।


শনিবার রাঙামাটি করাতকল ও কাঠ পরিবহন শ্রমিক কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড’র কার্যালয়ে সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে ৪৩ ইঞ্চির একটি স্মার্ট টিভি হস্তান্তর করেন জামাল উদ্দিন।

 

সংক্ষিপ্ত আলেচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও বর্তমান ৭নং ওয়ার্ড কাউন্সিলর জামাল উদ্দিন। রাঙামাটি করাতকল ও কাঠ পরিবহন শ্রমিক কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড’র সভাপতি মমতাজ মিয়া ও সাধারণ সম্পাদক রবিন বিশ্বাসের সঞ্চালনায় সভায় রাঙামাটি আসবাপপত্র সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো: আব্দুল শুক্কুর, করাতকল ও কাঠ পরিবহন সমিতির সহসভাপতি মো: সিরাজুল ইসলাম, যুগ্ন সম্পাদক মো: নাজিম উদ্দিন, কোষাধ্যক্ষ মো: হারুনুর রশীদ, দপ্তর সম্পাদক বাপ্পু রায়হান, সদস্য জসিম উদ্দিন, নুরুল ইসলাম, মিন্টু দাশসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।    এসময় সমিতির সদস্য ও শ্রমিকরা উপস্থিত ছিলেন। 

 

অনুষ্ঠানে কাউন্সিলর জামাল উদ্দিনের সমাজ সেবামূলক বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন সমিতির নেতৃবৃন্দ, সদস্য ও শ্রমিকরা।


কাউন্সিলর জামাল উদ্দিন বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে সবসময় আমি সমাজের জন্য কিছু করার চেষ্টা করি। করোনা কালেও শ্রমকিদের পাশে ছিলাম। শ্রমকিদের সাথে আমি সব সময় ছিলাম, আছি, থাকবো। আমার পূর্বে প্রতিশ্রুতি ছিলো অত্র সমিতিকে একটি রঙিল টেলিভিশন উপহার দেওয়া। তারই ধারাবাহিকতায় আজকে একটি টিভি উপহার দিয়েছি। খুব সহজে এখন শ্রমিকরা দেশ বিদেশের খবর জানতে পারবে এবং চিত্ত বিনোদনের সুযোগ পাবেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.


ads
ads
আর্কাইভ