• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

ক্যাপ্টেন গাজী হত্যা মামলার আসামী ইউপিডিএফ নেতাকে অস্ত্রসহ আটক

কাউখালী প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Jan 2022   Tuesday

রাঙামাটির নানিয়ারচর উপজেলার হাজা ছড়া এলাকায় মঙ্গলবার মধ্যরাতে সেনাবাহিনী অভিযান চালিয়ে ক্যাপ্টেন গাজী হত্যা মামলার চার্জশীট ভুক্ত আসামী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রণ্টের (ইউপিডিএফ) কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জ্ঞানময় চাকমা (৫২) কে আটক করেছে সেনাবাহিনী। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরী শর্ট গান, মেগাফোন, ৩টি মোবাইল ফোন, জাতীয় পরিচয়পত্র ও বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা হয়েছে।


জানা গেছে, রাঙামাটি রিজিয়নের ঘাগড়া সেনা ক্যাম্পের এক দল সেনা সদস্য মঙ্গলবার মধ্য রাতে নানিয়ারচর উপজেলার হাজা ছড়া এলাকায় গোপণ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রণ্টের (ইউপিডিএফ) কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জ্ঞানময় চাকমাকে আটক করে। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে তার সাথে থাকা দুজন দেহরক্ষীরা পালিয়ে যায়। আটক ব্যক্তির কাছ থেকে একটি দেশীয় তৈরী শর্ট গান, মেগাফোন, ৩টি মোবাইল ফোন, জাতীয় পরিচয়পত্র ও বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তি বøাক প্যান্থার প্লাটুনের সক্রিয় সদস্য চাঁদা কালেক্টর ছিলেন। তবে আটক ব্যাক্তির নাম জ্ঞানময় চাকমা হলেও তার একাধিক ছদ্ম নাম রয়েছে। তিনি কখনো প্রগতি চাকমা, কখনো কানোগো চাকমা আবার কখনো পরিত্রাণ, জিদং বা গম্ভীর নামে পরিচয় দিতেন। তিনি নাচিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের মৃত শোভাকৃষ্ট চাকমার ছেলে। নানিয়রচরে ঘিলাছড়ি এলাকার সাব পোষ্ট পরিচালক ও প্লাটুন কমান্ডার হিসেবে থাকাকালীন ২০০৬ সালে সেনাবাহিনীর ক্যাপ্টেন নুরুল গাজী হত্যায় সরাসরি নেতৃত্ব দেয় বলে জিজ্ঞাবাদে তিনি জানিয়েছেন। তার বিরুদ্ধে হত্যা, গুম, অপহরণের অভিযোগে একাধিক মামলা রয়েছে। আটকের পর তাকে নানাচিয়ারচর থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।


সূত্র আরো জানায়, ২০০৬ সালের ২৭ ডিসেম্বর নানিয়ারচর থানায় দায়ের হওয়া হত্যা মামলায় ছদ্ম নাম ব্যাবহারকারী জ্ঞানময় চাকমা ওরফে প্রগতি চাকমা চার্জশীটভুক্ত ৬নং আসামী। এছাড়া তার বিরুদ্ধে রাঙামাটির লংগদু ও নানিয়ারচর থানায় খুন, গুম, অপহরণের অভিযোগে একাধিক মামলা রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ