• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

রাবিপ্রবির প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক ড. কাঞ্চন চাকমার যোগদান

প্রেস বিজ্ঞপ্তি। : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Feb 2022   Tuesday

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(রাবিপ্রবি) প্রথম প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে মঙ্গলবার অধ্যাপক ড. কাঞ্চন চাকমা যোগদান করেছেন। তিনি এর আগে  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিউকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ছিলেন। 

 

রাবিপ্রবির এক বিবৃতিতে বলা হয়, রাবপ্রিবির  প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কাঞ্চন চাকমা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এসময় রাবিপ্রবির ভাইস -চ্যান্সেলর প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা তাকে ফুলে তোড়া দিয়ে স্বাগত জানান। পরে তিনি  “বঙ্গবন্ধু ম্যুরালে” পুস্পস্তবক অর্পণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর পরিদর্শন করে কর্মকর্তা ও কর্মচারীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়াও দীপংকর তালুকদার ভবনের সামনে ভাইস-চ্যান্সেলর ও প্রো-ভাইস চ্যান্সেলর বৃক্ষ রোপণ করেন।   

 

মহামান্য রাষ্ট্রপতি এবং রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর- এর অনুমোদনক্রমে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ধারা ১২ (১) অনুযায়ী রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছরের জন্য নিয়োগ করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

--প্রেস বিজ্ঞপ্তি। 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ