• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

লংগদুতে ইউপি নির্বাচনে নৌকার বিপক্ষে কাজ করায় ৯ যুবলীগ নেতাকে অব্যহতি

প্রেস বিজ্ঞপ্তি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Feb 2022   Sunday

সপ্তম ধাপে রাঙামাটির লংগদু উপজেলায়  ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর পক্ষে ও নৌকার বিপক্ষে কাজ করায় দুটি ইউনিয়নের ৯জন যুবলীগ নেতাকে অব্যহতি দিয়েছে  জেলা যুবলীগ।


সোমবার রাঙামাটি জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজলের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


অব্যহতি প্রাপ্তরা হলেন, লংগদুর ভাসান্যদম ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো: জাকির হোসেন, লংগদুর ভাসান্যদম ইউনিয়নের ২নং ওয়ার্ড শাখা যুবলীগের সভাপতি মো: ইউনুছ আলী, লংগদুর ভাসান্যদম ইউনিয়নের ৪নং ওয়ার্ড শাখা যুবলীগের সভাপতি মো: সেলিম, লংগদুর ভাসান্যদম ইউনিয়নের ৬নং ওয়ার্ড শাখা যুবলীগের সভাপতি ইউসুফ, লংগদুর ভাসান্যদম ইউনিয়নের ৭নং ওয়ার্ড শাখা যুবলীগের সভাপতি মো: মনসুর, লংগদুর ভাসান্যদম ইউনিয়নের ৯নং ওয়ার্ড শাখা যুবলীগের সভাপতি মো: মাসুদ, লংগদুর ভাসান্যদম ইউনিয়নের ৯নং ওয়ার্ড শাখা যুবলীগের সাধারণ সম্পাদক নয়ন খান বাবু, লংগদুর কালাপাকুজ্যা ইউনিয়নের ২নং ওয়ার্ড শাখা যুবলীগের সাধারণ সম্পাদক মো: আবুল হোসেন।


বিবৃতিতে জানানো হয়, ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত (নৌকা প্রতীক) প্রার্থীদের বিপক্ষে অবস্থান নিয়ে বিদ্রোহী প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার ও প্রচারণায় অংশগ্রহন করার অপরাধে এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গেও দায়ে গঠন তন্ত্রের ২২(ক) ধারা মোতাবেক এ উক্ত ৯জন যুবলীগ নেতাকে সাময়িক অব্যহতি প্রদান করা হয়। 

--প্রেস বিজ্ঞপ্তি।

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ