• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    
 
ads

রাজস্থলীতে দু গ্রুপের মধ্যে বন্দুক যুদ্ধে নিহত ৩, আহত ২

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Mar 2022   Tuesday

মঙ্গলবার রাঙামাটি-বান্দরবান সীমান্তবর্তী রাজস্থলী উপজেলার  নতুন কেচিং পাড়া এলাকায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(জেএসএস) ও মগ লিগারেশন পার্টির (মগ পার্টি) পক্ষের মধ্যে বন্দুক যুদ্ধে ৩জন নিহত ও অপর ২ জন আহত হয়েছে।


স্থাণীয় সূত্রে জানা গেছে, বান্দরবানের সদর উপজেলা রাজবিলা ইউনিয়ন থেকে  মঙ্গলবার সকালের দিকে মগ পার্টির সদস্যরা এক মোটরসাইকেল চালককে অপহরণ করে নিয়ে যায়। এসময় মগ পার্টির সদস্যরা রাঙামাটির রাজস্থলী উপজেলা গাইন্দ্যা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নতুন কেচিপাড়া এলাকায় নিয়ে যাওয়ার সময় জেএসএস ও মগ পার্টির মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে বন্দুক যুদ্ধে মগ পার্টির ৩ জন সদস্য নিহত ও অপর ২ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে মগ পার্টির একজন গাইডার। তার নাম অং থোয়াই মং মারমা(৪৫)। তবে ঘটনাটি জেলার সীমান্তবর্তী হওয়ায় সীমানা জটিলতা কারণে পুলিশের কোন দল ঘটনাস্থলে যায়নি বলে জানা গেছে।


গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিং মং মারমা জানান, ঘটনাটি শুনছেন। তবে ঘটনাস্থলটি বান্দরবান জেলা সীমান্তের ও রাজস্থলী সদর থেকে ১২ কিলোমিটার দুরের দুর্গম এলাকা হওয়ায় কিছুই জানা সম্ভব হয়নি।    


রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা এসআই মোঃ ইয়াসিন জানান, গোলাগোলির ঘটনা শুনে আমরা ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করেছি। কিন্তু এলাকাটি দুর্গম ও রাজস্থলী উপজেলায় না হওয়াতে আমরা ফেরত এসেছি। তবে তিন জন মারা গেছে কিনা আমরা নিশ্চিত হয়নি যেহেতু আমরা ঘটনাস্থলে যেতে পারিনি।  
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ