• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

প্রেমিকাকে বিয়ে না করার জের ধরে হত্যা ঘটনায়
কাপ্তাইয়ের আলোচিত সুমি হত্যার প্রধান আসামি গ্রেফতার

নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Mar 2022   Sunday

 

 

 

রাঙামাটির কাপ্তাইয়ের আলোচিত হাসিনা আক্তার সুমি হত্যায় জড়িত প্রধান আসামি মাহিবুর কামাল (২৫) কে গ্রেফতার  করেছে পুলিশ।


রোববার বিকালে  কাপ্তাই থানায় সাংবাদিকের এক প্রেস ব্রিফিং এ জেলা পুলিশ সুপার মীর মোদদ্ছাছের হোসেন এ কথা জানান।


প্রেস ব্রিফিংয়ে  পুলিশ সুপার জানান, হত্যার মাত্র আট দিনের মধ্যে পুলিশের বিশেষ তৎপরতায় সুমি হত্যার একমাত্র আসামি নেত্রকোনা জেলার মদনথানাধীন কাইটাইল এলাকা থেকে গ্রেফতার করা হয়। চট্টগ্রামের রাব-৭ এর বিশেষ অভিযান চালিয়ে আসামি মাহিবুর কামালকে তার চাচার বাড়ি নেত্রকোনা থেকে গত শনিবার ভোর ৫টায় গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাহিবুর কাপ্তাই ইউনিয়নের জাকির হোসেন স` মিল এলাকার মুরগির টিলা এলাকায় বসবাস করে। পুলিশ সুপার আরো বলেন, প্রেম এবং বিয়ে প্রত্যাখ্যান নিয়ে উভয়ের মধ্যে তর্কাতর্কির ফলে পাথর দিয়ে আঘাত করে নৃশংসভাবে সুমিকে হত্যা করা হয়। সুমি ও মাহিবুর এক সময় মাদক ব্যবসা আদান প্রদান করতে করতে দু`জনের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।  এক পর্যায়ে মাহিবুর সুমিকে বিয়ের কথা বলে তার কাছ থেকে টাকা আদায়সহ তাদের মধ্যে শারীরিক সম্পর্ক তৈরী হয়।  ইতিমধ্যে মাহিবুরের পারিবারিকভাবে  বিয়ে ঠিক হয় রাঙ্গুনিয়ার রাণীর হাটে। চলতি মাসের ১৮ মার্চ বিয়ে করার কথা ছিল তার। ওই বিয়ের খবর জানতে পারে সুমি ও মাহিবুরের মধ্যে বিএফআইডিসি স্কুল মাঠে কথাকাটা কাটি হয়।  এক পর্যায়ে দু`জনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে মাহিবুর তার প্রেমিকা সুমিকে পাথর দিয়ে মাথা ও মুখে আঘাত করে হত্যা করে বলে জবানবন্দিতে সে জানায়।


এদিকে, মাহিবুর সুমিকে হত্যা করে বিএফআইডিসি প্রাইমারি স্কুলের পরিত্যক্ত টায়লেটের ভিতর লুকিয়ে রেখে সে গ্াঁজা ও সিগারেট টানে। এক পর্যায়ে সুমিকে মুখে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় বলে সে জানায়। সে একাই এই হত্যাকান্ড ঘটিয়েছে বলে জবানবন্দী দেয় বলে জানান জেলা পুলিশ সুপার।


উল্লেখ্য, গত ১২ মার্চ কাপ্তাই বিএফআইডিসির প্রাইমারি স্কুলের টয়লেট থেকে হাসিনা আক্তার সুমির মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর সুমির মা আমেনা বেগম বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫ জনের  বিরুদ্ধে কাপ্তাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
আর্কাইভ