• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটিতে পৃথক তিনটি দুর্ঘটনায় নিহত ৪ জন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Apr 2022   Sunday

রাঙামাটিতে পৃথক তিনটি দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। সোমবার বিকালে কাউখালী উপজেলার ঘাগড়ায় ও কাপ্তাইয়ের রাইখালী ফেরি ঘাটে সড়ক দুর্ঘটনায় ৩ জন প্রাণ হারান। এছাড়া  শহরের বনরূপায়  ভবনের থেকে পড়ে গিয়ে ১ শ্রমিক মারা গেছেন।


পুলিশ জানায় ,রাঙামাটি –চট্টগ্রাম সডকে কাউখালীর ঘাগড়া যৌথ খামার পাড়া এলাকায় একটি পিকআপের সাথে মোটর সাইকেলের সংঘর্ষে হলে এতে মোটরসাইকেল আরোহী  মোঃ মিজানুর রহমান শুভ (২২) ও মোঃ ইব্রাহিম (৩৫) গুরুতর আহত হয়। আহতদের রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হলে মিজানুর রহমান শুভকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন । এছাড়া ইব্রাহিম চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মৃত্যু বরণ করেন। নিহত দুজনেই ফল ব্যবসায়ী।


এদিকে কাপ্তাইয়ের রাইখালী ফেরি ঘাটে সড়ক দুর্ঘটনায় ১ মহিলা মারা যান। পুলিশ জানায়  বালুবাহী একটি ট্রাক কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ফেরিতে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুইটি মোটর সাইকেল ও দুইটি সিএনজিকে ধাক্কা দিলে সিএনজি থেকে পারুল দাশ ও তাঁর স্বামী মাখন দাশ  ছিটকে পড়ে যান এবং ট্রাকের নীচে পড়ে গুরুতর আহত হন। এইছাড়া এইসময় মোটরসাইকেল চালক জামাল হোসেন গুরুতর আহত হন।  স্থানীয়রা আহতদের উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে নিয়ে গেলে পথি মধ্যে পারুল দাশ মারা যান। নিহত পারুল দাশ চট্টগ্রাম মহানগর এলাকার পাথরঘাটা এলাকার বাসিন্দা। এই ঘটনায় গুরুতর আহত হন পারুল দাশের স্বামী মাখন দাশ (৬২) এবং মোটরসাইকেল চালক রাঙ্গুনিয়া উপজেলার কোদালার বাসিন্দা জামাল হোসেন (২৫)।


অপর দুর্ঘটনা ঘটে রাঙামাটির শহরের বনরূপা হ্যাপীর মোড় এলাকায়। একটি মন্দিরের ভবনের কাজ করার সময় পড়ে গিয়ে মোঃ আলমগির হোসেন (৫০) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়ে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপরে মৃত্যু বরণ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ