• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

লংগদুতে গলাকাটা এক পাড়া কর্মী নারীর লাশ উদ্ধার

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Jul 2022   Sunday

রোববার রাঙামাটির লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নের ইয়ারংছড়ি এলাকার দক্ষিণ উল্টোছড়ি গ্রামের একটি বাড়ী থেকে ফেন্সি চাকমা(৩৫)  নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম । তিনি ইউনিসেফ পরিচালিত পাড়া কেন্দ্রের পাড়া কর্মী।


স্থাণীয় সূত্রে জানা যায়,  রোববার সকালের দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ আটারকছড়া ইউনিয়নের ইয়ারংছড়ি এলাকার দক্ষিণ উল্টোছড়ি গ্রাম থেকে একটি বাড়ী থেকে ফেন্সি চাকমার গলাকাট লাশ উদ্ধার করে পুলিশ। মরদেহটি মাথাটি বিচ্ছিন্ন অবস্থায় পড়েছিল মাটিতে।   নিহত ফেন্সি চাকমা ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড (সিএইচটিডিবি) বাস্তবায়িত পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে টেকসই সামাজিক সেবাপ্রদান প্রকল্পের দণি উল্টাছড়ির কর্মী ছিলেন।  তিনি বাড়ীতে একাই থাকতেন। ফেন্সী চাকমার বাড়ী রাঙামাটি জেলা সদরের বন্দুকভাঙা ইউনিয়নে। তার বাবার নাম দেবদাশ চাকমা ও মাতার নাম স্বর্ণলতা চাকমা।


পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে টেকসই সামাজিক সেবাপ্রদান প্রকল্পের প্রোগ্রাম কো-অর্ডিনেটর শুভাশীষ তালুকদার ঘটনার নিশ্চিত করে জানান, লংগদু উপজেলার সহকারী প্রকল্প ব্যবস্থাপক পূর্ণ মঙ্গল চাকমা লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।


আটারকছড়া ইউপি চেয়ারম্যান অজয় মিএ চাকমা জানান, খবর পেয়ে পুলিশ নিহতর লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।  কি কারণে বা কারা তাকে হত্যা করতে পারে তা জানা যায়নি।


লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যতা স্বীকার করে জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যাকান্ডর বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।  
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.


ads
ads
আর্কাইভ