• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

তামাক নিয়ন্ত্রণ আইনের খসড়ায় লাইসেন্স গ্রহণের সিদ্ধান্তে রাঙামাটিতে ক্ষুদ্র ব্যবসায়ীদের উদ্বেগ

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Jul 2022   Sunday

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনের প্রস্তুতকৃত খসড়া আইন প্রণয়নে উদ্বেগ প্রকাশ করে প্রস্তাবিত আইনে সংশ্লিষ্ট অংশীজনদের অন্তর্ভুক্ত করার দাবী জানিয়েছেন রাঙামাটির ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা৷ 


রোববার  রাঙামাটিতে এক সংবাদ সন্মেলনের মাধ্যমে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি (নাসিব) জেলার শাখার নেতৃবৃন্দ এ দাবী জানান।


রাঙামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনের সম্মেলনে কক্ষে  সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি (নাসিব) জেলা শাখার প্রেসিডেন্ট বিপ্লব চাকমা। সংবাদ সম্মেলনে এ সময উপস্থিত ছিলেন- রাঙামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. আব্দুল ওয়াদুদ, নাসিব রাঙামাটির সহ-সভাপতি মো. ওমর ফারুক, ব্রিটিশ আমেরিকার টোবাকো কোম্পানি এরিয়া ম্যানেজার জহিরুল ইসলামসহ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা।

সংবাদ সন্মেলনে আরও বলা হয় খসড়া আইনে কিছু ধারা অন্তর্ভুক্ত করা হয়েছে নিম্ন আয়ের বিক্রেতাদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে লাইসেন্স গ্রহণের সিদ্ধান্তকে অযৌক্তিক।

সংবাদ সম্মেলনে  নেতৃবৃন্দ খুচরা বিক্রেতারা পাড়া-মহল্লায় দৈনন্দিন জীবনে অত্যাবশ্যকীয় পণ্য হিসেবে চা-বিস্কুটের পাশাপাশি পান-সিগারেটও বিক্র‍য় করে জীবিকা নির্বাহ করে থাকেন। কিন্তু সংশোধিত আইন অনুযায়ী তাদের লাইসেন্সধারী হতে হলে ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসায়িক কার্যকলাপকে আরও বেশি অস্থিতিশীল ও অনিশ্চিত করে তুলবে। যার প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব পড়বে জাতীয় অর্থনীতিতে বলে দাবী করেন।
 
 
চেম্বার সভাপতি মো. আব্দুল ওয়াদুদ বলেন, তামাক নিয়ন্ত্রণ আইনে উৎপাদনে নিরুৎসাহিত আর বিক্রয়ে রোহিত করতে হবে। উৎপাদন বাড়িয়ে বিক্রয়ে আইনি জটিলতা বাড়ালে ক্ষুদ্র ব্যবসায়ী ও চাষীরা হুমকির মুখে পড়বে। আমরা এই আইন পাসের ক্ষেত্রে সরকারকে অংশীজনদের অন্তর্ভুক্ত করার দাবি জানাচ্ছি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ