• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

১৮ আগষ্ট থেকে কাপ্তাই হ্রদে মাছ শিকারে উন্মুক্ত করে দেওয়া হচ্ছে

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Aug 2022   Wednesday

আগামী ১৮ আগস্ট (বৃহস্পতিবার) থেকে রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকারের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। বুধবার রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ ও বিপনন বিষয় সংক্রান্ত এক জরুরী বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। 

 

উল্লেখ্য, গেল ১লা মে থেকে হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে এবং কাপ্তাই হ্রদের কার্প জাতীয় মাছের আধিক্য বাড়াতে তিন মাসের জন্য হ্রদের মাছ শিকার ও বিপননের উপর নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন। সর্বশেষ গেল ২৮ জুলাই হ্রদে পানি না বাড়ায় আরো ১৭ দিনের মাছ শিকারের উপর নিষেধাজ্ঞা বলবৎ রাখে স্থানীয় প্রশাসন। এ হ্রদে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে থাকে প্রায় ২৫ হাজার জেলে পরিবার।


বৈঠক সূত্রে জানা গেছে, বুধবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) রাঙামাটি বিপণনকেন্দ্রের ব্যবস্থাপক লেফটেন্যান্ট কমান্ডার মো. তৌহিদুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) রাঙামাটি নদীউপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা লিপন মিয়া, মৎস্য ব্যবসায়ী উদয়ন বড়ুয়া, আব্দুর শুক্কুর, হারুন, মজিদ, মান্না সওদাগর প্রমুখ।


জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান জানান, ১৮ আগস্ট থেকেই কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ ও বিপনন শুরুর সিদ্ধান্ত হয়েছে। হ্রদে বর্তমানে পানির উচ্চতা পরিমাণ ৯৬ এমএসএল (মেইন সি লেভেল) রয়েছে। যদিও ১০২ এমএসএল হলে হ্রদে আহরণ শুরু হতো। সামনের কদিনে বৃষ্টিপাত হলে হ্রদে পানি বাড়বে বলে আশা করছি।


বিএফডিসি রাঙামাটি বিপণন কেন্দ্রের ব্যবস্থাপক লেফটেন্যান্ট কমান্ডার মো. তৌহিদুল ইসলাম জানান, ১৮ আগস্ট থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু হচ্ছে। হ্রদে পানির পরিমাণ কিছুটা কম থাকলেও ধীরে ধীরে বাড়ছে। গত ২৮ জুলাইয়ের বৈঠকের সময় হ্রদে পানির উচ্চতা ছিল তখন ৯০ এমএসএলের মতো,বর্তমানে দাঁড়িয়েছে ৯৬ এমএসএলে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে হ্রদে মৎস্য আহরণ ও বিপনন শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ