• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

জাতিসংঘের হাইকমিশনারকে প্রবেশের অনুমতি না দেয়ার প্রতিবাদে রাঙামাটিতে মানবন্ধন

প্রেস বিজ্ঞপ্তি। : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Aug 2022   Monday

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেটকে পার্বত্য চট্টগ্রামে  প্রবেশের অনুমতি না দেয়ার প্রতিবাদে সোমবার রাঙামাটির কতুকছড়িতে চার সংগঠনের মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সংগঠনগুলো হলো বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি), পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ, গণতান্ত্রিক যুব ফোরাম, হিল উইমেন্স ফেডারেশন।


বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, সোমবার কতুকছড়ি এলাকায় মানববন্ধনে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের জেলা কমিটির সভাপতি রিনিশা চাকমা। পাহাড়ি ছাত্র পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক তনুময় চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন,গণতান্ত্রিক যুব ফোরামের জেলা প্রতিনিধি কার্বন চাকমা ,হিল উইমেন্স ফেডারেশনের জেলা শাখার সভাপতি রিমি চাকমা।


সভায় বক্তারা অভিযোগ করে বলেন,  জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট বাংলাদেশ সফরে এসেছেন।  মিশেল ব্যাচলেট সফরে  সরকারি বিভিন্ন কর্মকর্তা , নাগরিক সমাজের প্রতিনিধিদের  এবং রোহিঙ্গা শিবিরে যাওয়ার কথা থাকলেও সর্বাধিক মানবাধিকার লঙ্ঘিত এলাকা পার্বত্য চট্টগ্রামে তিনি আসতে পারছেন না। এতে তাকে পার্বত্য  চট্টগ্রামে প্রবেশের অনুমতি না দেয়ার মধ্য দিয়ে শাসকগোষ্ঠী স্পষ্টভাবে প্রমাণ করেছে যে,এখানে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। বর্তমান ফ্যাসিবাদী সরকার মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য মানবাধিকার বিষয়ক হাইকমিশনারকে পার্বত্য চট্টগ্রামে প্রবেশের অনুমতি দিচ্ছে না।


মানববন্ধন থেকে বক্তারা পার্বত্য চট্টগ্রামে বিচার বর্হিভূত হত্যা, খুন,গুম, অপহরণসহ মানবাধিকার লঙ্ঘন বন্ধ করা, ইউপিডিএফের উপর দমন-পীড়ন বন্ধ এবং গ্রেফফতারকৃত সকল নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি, নারী নির্যাতন বন্ধ  করে  জড়িতদের দৃষ্টান্তমূলক সাজা,  দেশের সংখ্যালঘু জনগণের ওপর হামলা, নিপীড়ন বন্ধ করা, বাংলাদেশ সফরকালে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারকে পার্বত্য চট্টগ্রামে প্রবেশের ও অবাধে তথ্য সংগ্রহের অনুমতি দেওয়াসহ ৮ দফা দাবি জানান। 

--প্রেস বিজ্ঞপ্তি। 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ