• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

সাপছড়িতে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Aug 2022   Tuesday

মঙ্গলবার রাঙামাটির সাপছড়ি ইউনিয়নে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা সভা ও  সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
সাপছড়ি ইউপি মিলনায়তনে পার্বত্য চট্টগ্রামে ``আমাদের জীবন, আমাদের স্বাস্থ্য, আমাদের ভবিষ্যৎ` প্রকল্পের অধীন বেসরকারী উন্নয়ন সংস্থা ট্যংগা, প্রোগ্রেসিভ, উইভ ও হিল ফ্লাওয়ার`যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।  বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ট্যংগার ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক ডা. পরশ খীসার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন- সাপছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রবীণ চাকমা, সাপছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপিন বিকাশ চাকমা, ও নারী কার্বারি সুপঞ্জিতা চাকমা।
 
এতে বক্তব্য রাখেন দৈনিক বণিক বার্তার জেলা প্রতিনিধি প্রান্ত রনি, স্বেচ্ছাসেবী সংগঠন উন্মেষের প্রতিনিধি বিদ্যুৎ চাকমা, যুবদা`র প্রতিনিধি প্রভাত কুসুম চাকমা, প্রকল্পের নারী মেন্টর প্রিয়ংকা চাকমা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উইভের নির্বাহী পরিচালক নাউ প্রু মারমা মেরী। 
 
বক্তারা বলেন, সমাজে যুবাদের ভূমিকা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুসংস্কার ও প্রচলিত মিথ ধারণাকে এড়িয়ে বিজ্ঞানসম্মত ও গুনগত স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলার ক্ষেত্রে যুবাদের সমাজ নিয়ে ভাবতে হবে। রাঙামাটিতে `আমাদের জীবন আমাদের স্বাস্থ্য, আমাদের ভবিষ্যৎ` প্রকল্পে পরিচালিত কিশোর-কিশোরী ক্লাবসমূহ মাধ্যমে প্রান্তিক নারী ও যুবতীদের স্বাস্থ্য সচেতনতায় অবদান রেখে আসছে।
 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ