• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

শিক্ষক কর্তৃক যৌন হয়রানির অভিযোগে কাপ্তাইয়ে সুইডেন পলিটেকনিকে শিক্ষার্থীদের বিক্ষোভ-মিছিল

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Sep 2022   Monday

কাপ্তাইয়ের বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের (বিএসপিআই) এক শিক্ষক কর্তৃক ছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদে সোমবার(৫ সেপ্টেম্বর) মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।  এসময় শিক্ষার্থীরা  অভিযুক্ত শিক্ষকের দ্রুত বিচার এবং শাস্তির দাবী জানায়।

 

অভিযোগে জানা গেছে, কাপ্তাইয়ের সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল উড বিভাগের জুনিয়র ইনস্ট্রাক্টর শিক্ষক মোঃ এজাবুর আলম (৩৫) একই বিভাগের ৫৬ তম ব্যাচের এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে বিভিন্ন ভাবে লোভ-লালসা ও প্রলোভন দেখিয়ে যৌন হয়রানির চেষ্টা করে আসছে। অভিযুক্ত ছাত্রী উক্ত শিক্ষকের বিচার চেয়ে  গেল ২৮ আগস্ট রবিবার চট্টগ্রাম জিপিও যোগে অধ্যক্ষ বরাবরে একটি চিঠি পাঠায়।

 

সুইডেন পলিটেকনিকের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মতিন হাওলাদার জানান,  গেল মঙ্গলবার(৩০ আগস্ট) তিনি অভিযোগ পত্রটি পায়। অভিযোগপত্র পাওয়ার পর মেকানিক্যাল বিভায়ীয় প্রধান ওমর ফারুকে আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিম গঠন করা হয় এবং ৭ কার্যদিবসের মধ্যে কমিটি তদন্ত রিপোর্ট দাখিল করার কথা বলা হয়। তদন্ত রিপোর্টে যা উল্লেখ করা হবে আমি তাই কারিগরি মন্ত্রণালয় পাঠিয়ে দিব বলে তিনি জানান। তদন্ত কর্মকর্তা ওমরু ফারুক জানান, চিঠি পেয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছি মাত্র তিনদিন হয়। উভয়ের সাথে কথা বলে আমরা তদন্ত রিপোর্ট অধ্যক্ষের বরাবরে দাখিল করব।


এদিকে, ইনস্টিটিউটের অভিযোগযুক্ত শিক্ষকের সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, আমার বিরোদ্ধে আনীত এসব অভিযোগ বানোয়াট ও মিথ্যা। যে অভিযোগ করেছে, সে আমার পরিবারের সদস্য বলে তিনি জানান। তিনি আরও জানান, কোন অভিযোগ প্রমাণীত হলে মন্ত্রণালয়ের যে কোন সিদ্ধান্ত আমি মাথা পেতে নেব। তিনি আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত একটি ট্রেনিংয়ে চট্টগ্রামে অবস্থান করবেন বলে জানান তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ