• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটিতে নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন মীর আবু তৌহিদ,পিবিএম

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Sep 2022   Monday

রাঙামাটি জেলার নবাগত পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম(বার)  রাঙামাটিবাসীর উন্নয়ন ও নিরাপত্তার জন্য পুলিশ বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, রাঙামাটি জেলায় মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে  জিরো ট্রলারেঞ্জ। দেশের প্রচলিত আইন অনুসারে তাদের বিরুদ্ধে অবস্থান রাখতে চাই। 

 

তিনি আরো বলেন, বর্তমানে সারা বিশ্ব প্রযুক্তির উপর নির্ভর। প্রযুক্তি ব্যবহার করে  পুলিশিংকে আমরা আরও উন্নতি ঘটাতে চাই। বিশেষ করে ভার্চুয়াল সিকিউরিটিগুলো আমরা  নিরাপদ রাখতে চাই।  নারীদের জন্য জেলা পুলিশের সেল করে সাইবার অপরাধজনিত ঘটনায় ভিকটিমকে সহায়তা দেওয়া হবে। কারণ ভার্চুয়ালি নারীরাই বেশি ভিকটিম হয়। তাই নারীরা সাইবারের ভিকটিম হলে আমরা তাদের সহায়তা করা হবে। 

 

সোমবার পুলিশ সুপার কার্যালয় সন্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার এ কথা বলেন। 

 

মতবিনিময় সভায় জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মারুফ আহমেদসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তরারা ছাড়াও  বিভিন্ন প্রিন্ট, অনলাইন, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

পুলিশ সুপার আরো বলেন, রাঙামাটি শহরের মোটর-সাইকেল, সিএনজি অটোরিকশা চলাচলে  বিশৃঙ্খলা রয়েছে তা শৃংখলায় নিয়ে আনতে কাজ করা হবে। রাঙামাটি পর্যটনের অন্যতম জায়গা, পর্যটকদের নিরাপত্তায় আলাদা স্পেশাল ব্রাঞ্চ রয়েছে। আমরা জেলা পুলিশও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত রাখতে চাই। পর্যটকরা এসে যেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন, সেই নিরাপত্তা নিশ্চিত করতে চাই।

 

তিনি, সাংবাদিকদের সাথে পুলিশের মধ্যে ভালো সম্পর্ক  বজায় রাখতে যা যা করার তাই করে যাবেন এবং জনগনের আর রাষ্ট্রের জন্য মঙ্গলজনক হয় তাই সহায়তা করার আশ্বাস দেন।  

 

জানা গেছে, নবাগত পুলিশ সুপার মীর আবু তৌহিদ আলমডাঙ্গার গোবিন্দপুর গ্রামের মীর সরোয়ার উদ্দীনের ছেলে। তিনি বিসিএস ২৫তম ব্যাচে উত্তীর্ণ হয়ে ২০০৬ সালে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে নারায়ণগঞ্জে চাকরিতে যোগ দেন।  সাহসিকতা ও সেবা’য় পরপর দু বছর তিনি বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক বিপিএম (বাংলাদেশ পুলিশ মেডেল) অর্জন করেন।  তিনি  ১৯৯৫ সালে আলমডাঙ্গা পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এসএসসি, ১৯৯৭ সালে আলমডাঙ্গা সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আর্ন্তজাতিক সম্পর্ক বিভাগ থেকে ২০০২ সালে সম্মান ও ২০০৩ সালে মাস্টার্স সমাপ্ত করেন।  তিনি  ২০২০ সালে পুলিশ সদর দফতরে সহকারী পুলিশ মহাপরিদর্শক দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি পুলিশ সদর দফতরে পুলিশ সুপার (এসপি) হিসেবে এলআইসি বিভাগে দায়িত্ব পালন করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ