• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

রাঙামাটিতে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Oct 2022   Saturday

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে শনিবার রাঙামাটিতে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

"কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র,শান্তি শৃঙ্খলা সর্বত্র" এই প্রতিপাদ্যে রাঙামাটি জেলা পুলিশের উদ্যোগে  জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদের সভাপততিত্বে বিশেষ অতিথি  ছিলেন, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, বিজিবি সেক্টর কমান্ডার তরিকুল ইসলাম, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল প্রমুখ।

 

অনুষ্ঠানে রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মোহসীন রোমানসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ, স্কাউট সদস্য, বিভিন্ন গণমাধ্যমকর্মীগণসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে পুলিশ সুপারের কার্যালয় সম্মুখ থেকে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালী নিয়ে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে  গিয়ে শেষ হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান পুলিশ অতীতের চেয়ে বর্তমান সময়ে অনেকাংশে শক্তিশালী। তারা অতীতের চেয়ে বেশি কাজ করতে সক্ষম। পুলিশের প্রতি বর্তমানে সাধারণ মানুষের আস্থা এসেছে। সাধারণ মানুষ পুলিশের প্রতি আরো বেশি আস্থা বাড়াতে পুলিশকে কাজ করে যেতে হবে। পুলিশের কার্যক্রমে যদি আরো স্বচ্ছতা বাড়ানো যায় তাহলে পুলিশের প্রতি সাধারণ মানুষের আরও বেশি আস্থা বাড়বে। তাই সাধারণ মানুষের আস্থা বাড়াতে গুরুত্বপূর্ণ কাজ গুলো দ্রুত করতে পুলিশের প্রতি আহ্বান জানান বক্তারা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ