• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

বিলাইছড়িতে ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে নানা আয়োজনে উদযাপন

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Nov 2022   Thursday

দুদিন ব্যাপী  ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে, বৃহস্পতিবার  বিলাইছড়িতে বিজ্ঞান মেলা সমাপ্ত ও ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড উদযাপন করা হয়েছে। 

 উপজেলা পরিষদ  মিলনায়তনে "ইন্টারনেটে আসক্তির ক্ষতি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং  জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের  তত্ত্বাবধানে  উপজেলা প্রশাসন  এ মেলার আয়োজন করেছে।
 
মেলার   সমাপনী দিনে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে  প্র। ধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা মহিলা  ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা।
উপজেলা নির্বাহী অফিসার  মিজানুর রহমান এর সভাপতিত্বে  বিশেষ অতিথি ছিলেন বিলাইছড়ি  থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর, ১ নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা একাডেমিক সুপারভাইজার বিভিষন চাকমা, বিলাই ছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক প্রণব কুমার নাথ ও সুপ্রিয়া দে প্রমূখ। 
 
এর আগে অতিথি বৃন্দ বিভিন্ন বিদ্যালয় কর্তৃক প্রদর্শিত প্রযুক্তির প্রকল্পগুলো পরিদর্শন করেন। 
 
এ সময় বক্তারা বলেন, বিজ্ঞানের ভীতি দূর করে নতুন  প্রজন্মকে  বিজ্ঞানমূখী করে  তুলতে হবে। তাহলে মেলায় প্রদর্শিত  প্রকল্পগুলোর মত যুগোপযোগী নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নেয়া সম্ভব হবে। তারা বলেন, সৃষ্টিশীলতার আনন্দ, উদ্ভাবনীর আনন্দ এই আনন্দের মধ্য দিয়ে  মানব কল্যাণে নিজেকে নিয়োজিত করতে হবে। আমরা চাই আমাদের এখান থেকে বিজ্ঞানী, পরিবেশবিদ ও সমাজ বিজ্ঞানী গড়ে উঠুক। আমাদের মেধা মনন দিয়ে বাংলাদেশকে বিজ্ঞানমূখী রাষ্ট্র গড়ার লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। এ সময় তারা আরও বলেন,  ইন্টারনেট ব্যবহারের কুফলগুলো ঝেড়ে সুফলগুলো নিতে হবে। জ্ঞানের জন্য  এবং তথ্যের জন্য ইন্টারনেট ব্যবহার করবো। ইন্টারনেটে অতিরিক্ত আসক্ত হবো না।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.
 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ