• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বিলাইছড়িতে এবারও এসএসসিতে এগিয়ে ফারুয়া উচ্চ বিদ্যালয়, পাশের হার ৯৪.৫৫শতাংশ

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Nov 2022   Monday

রাঙামাটির  বিলাইছড়ি উপজেলাতে এবারও এগিয়ে ফারুয়া উচ্চ বিদ্যালয়। তাদের  পাশের হার ৯৪.৫৫%। এবং একি উপজেলার বিলাইছড়ি  সরকারি উচ্চ বিদ্যালয়ের  পাসের হার  ৬৪.৮৬ %।
 
 
ফারুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তি ময় তঞ্চঙ্গ্যার দেয়া তথ্য মতে, এবার তাদের বিদ্যালয়ের পাশের হার ৯৪.৫৫%। এবং জিপিএ ৫ পেয়েছে ৭ জন। যার মধ্যে ছেলে ৩ ও মেয়ে শিক্ষার্থী ৪ জন। তিনি জানান, এবার তার  বিদ্যালয় থেকে মোট ৫৫ জন এসএসসি পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তার মধ্যে ছেলে শিক্ষার্থী ২৬ ও মেয়ে শিক্ষার্থী ২৯ জন।  এবং  পাশ করে ৫২ জন। যার মধ্যে ছেলে শিক্ষার্থী ২৬ ও মেয়ে শিক্ষার্থী ২৬ জন। আর অকৃতকার্য হয় ৩ জন এবং এরা সবাই মেয়ে শিক্ষার্থী।
 
 
এদিকে উপজেলা সদরের বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম জানান, তার বিদ্যালয়ে এবারের পাশের হার ৬৪.৮৬%।  এবারে তার বিদ্যালয় থেকে মোট ২৭৭ জন এসএসসি পরীক্ষার্থী  ছিল। তবে তার থেকে ২৭৩ জন এসএসসি পরীক্ষার্থী অংশগ্রহণ করে। যার মধ্যে ছেলে ১২৪ ও মেয়ে ১৪৯ জন শিক্ষার্থী। এবং পাশ করে  ১৭৯ জন। যার মধ্যে ছেলে ৮৫ ও মেয়ে শিক্ষার্থী ৯৪ জন। এবং অংশগ্রহণ করা শিক্ষার্থী থেকে অকৃতকার্য হয়  ৯৪ জন। আর অনুপস্থিত শিক্ষার্থী সংখ্যা ৪ জন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ