• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

বর্তমান সরকারের সময় পার্বত্যাঞ্চলে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে-পার্বত্যমন্ত্রী

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Feb 2023   Friday

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বর্তমান আওয়ামী লীগ সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় পার্বত্যাঞ্চলে সবচেয়ে বেশি উন্নয়ন কর্মকান্ড সম্পাদিত হয়েছে। পাহাড়ে এই উন্নয়ন কর্মকান্ডের ধারাবাহিকতা আগামীতেও চলমান থাকবে।

শুক্রবার (১৭ ফ্রেব্রুয়ারী) সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে রাঙামাটি জেলাধীন কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়নের পূর্ব কোদালা ধর্মরাজ বৌদ্ধ বিহারের নতুন রাস্তা ও বিহারের নতুন ছাত্রাবাস উদ্বোধন এবং বৌদ্ধ বিহারের উৎসর্গ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেন।

এসময় অন্যান্যের মধ্যে  উপস্থিত ছিলেন পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল আলম চৌধুরী, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী ও দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। এসময় মন্ত্রী রাইখালীর পূর্ব কোদালায় নবনির্মিত সড়ক, বৌদ্ধ বিহারের ছাত্রবাস সহ সবকিছুই সুন্দরভাবে নির্মিত হওয়ায় এর প্রশংসা করেন। 

পরে পূর্ব কোদালা বৌদ্ধ বিহারের আয়োজনে এক ধর্মীয় আলোচনা সভা বিহার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলার লংকদু পূর্ণবাসন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ঞানুত্তরা মহাথের। এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া ডাকবাংলা পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উঃ ঞানাওয়াইংসা মহাথের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই চিংম্রং বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উঃ পামোক্ষা মহাথের, নারানগিড়ি পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত নাগাওয়ান্সা মহাথের।


বিহার প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান পূণ্যার্থীর বক্তব্য রাখেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর। এছাড়া উক্ত অনুষ্ঠানে দুর দুরান্ত থেকে আগত হাজারো দায়ক দায়িকা ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

ads
ads
আর্কাইভ