• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

সাজেকের লংতিয়ান পাড়ায় ফের ডায়রিয়ায় ২জনের মৃত্যু

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Jun 2023   Saturday

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের লংতিয়ান পাড়ায় আবারো ডায়রিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাতে বাহন ত্রিপুরা(৫৫) ও মেলতি ত্রিপুরা(৫০)। মৃত দুজনের সম্পর্ক স্বামী-স্ত্রী।


উল্লেখ্য, গেল ৭ জুন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে লংতিয়ান পাড়ার গোগোতি বালা ত্রিপুরা ও দরুং ত্রিপুরা নামের দুজনের মৃত্যু হয়। এতে এলাকায় প্রায় অর্ধ শতাধিক নারী, শিশু ও বৃদ্ধ আক্রান হন। লংতিয়ান পাড়াটি অতি দুর্গম হওয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে মেডিকেল টিম যাওয়ার জন্য সেনাবাহিনী থেকে হেলিকপ্টারের সহায়তা নেয়। পরে মেডিকেল টিমটি সেখানে পৌছার পর আক্রান্তদের চিকিৎসা দিলে ডায়রিয়ার প্রকোপ কমে আসে।


সাজেক ইউনিয় পরিষদ চেয়ারম্যান অতুল লাল চাকমা দুজনের মৃত্যুর কথা নিশ্চিত করে জানান, সাজেরে লংতিয়ন পাড়ায় শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে প্রথমে বাহন ত্রিপুরা ও এক ঘন্টার পর মেলতি ত্রিপুরা মারা যান। মৃত স্বামী-স্ত্রী দুজনেই বেটলিং এলাকার বাসিন্দা। বেটলিং এলাকা থেকে এক সপ্তাহ আগে লংতিয়ান পাড়ায় ডায়রিয়ায় আক্রান্ত তাদের আত্বীয়কে দেখতে যান। সেখানে অবস্থানকালে দুজনের ডায়রিয়ায় আক্রান্ত হন মারা যান। ইতোমধ্যে ইউনিয়ন পরিষদ থেকে প্রয়োজনীয় ওষুধপত্র পাঠানো হচ্ছে। দুজনের মৃত্যুর বিষয়টি ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে জানানো হয়েছে। বৃষ্টির পানিতে পচা লতাপাতা ও মলমুত্র ছড়ার পানিতে পড়ে দূষিত এ পানি পান করায় লোকজন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পড়ছেন।


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অরবিন্দু চাকমা বলেন, লংতিয়ান পাড়ায় নতুন করে ডায়রিয়ায় আক্রান্ত নেই। তবে শুক্রবার দিবাগত রাতে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে স্বামী-স্ত্রী মারা গেছেন তারা লংতিয়ান পাড়ার বাসিন্দা নয়। তারা অন্য পাড়া থেকে সেখানে ডায়রিয়ায় আক্রান্ত স্বজনদের দেখতে গিয়ে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে ওই এলাকায় নতুন করে ডায়রিয়া প্রকোপ দেখা দিলে আবারো মেডিকেল টিম পাঠানো হবে বলে জানান তিনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ