• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন,অনুপ্রেরণায় বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা সভা

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Aug 2023   Tuesday

রাঙামাটির সাপছড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের অংশগ্রহণের মাধ্যমে মঙ্গলবার ‘‘দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন: অনুপ্রেরণায় বঙ্গবন্ধু’’ শীর্ষক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
 
সচেতন নাগরিক কমিটি (সনাক) ও সাপছড়ি উচ্চ বিদ্যালয়ের যৌথ আয়োজনে দুর্নীতিবিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইনটারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র সহযোগিতায় সাপছড়ি উচ্চ বিদ্যালয়ের হল রুমে  আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাক সভাপতি নিরূপা দেওয়ান।  প্রধান অতিথি ছিলেন সাপছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপিন বিকাশ চাকমা। বক্তব্য   রাখেন সনাক সদস্য প্রফেসর বাঞ্ছিতা চাকমা, গৈরিকা চাকমা, সহকারি শিক্ষক রনজিৎ কুমার নাথ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সনাক সহ সভাপতি ও শিক্ষা উপকমিটির আহবায়ক অঞ্জুলিকা খীসা।  এর আগে সনাকের উদ্যোগে বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

 

সভার শুরুতে প্রথমে কুইজ প্রতিযোগিতার জন্য বঙ্গবন্ধুর জীবনী, বঙ্গবন্ধুর দুর্নীতিবিরোধী অবস্থান ও কুইজ সম্পর্কিত বিভিন্ন তথ্য উপস্থাপন করেন ইয়েস দলনেতা ফাইজুল ইসলাম। কুইজ প্রতিযোগিতায় ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে এমসিকিউ পদ্ধতিতে  উত্তরের মাধ্যমে  সর্বোচ্চ স্কোরধারী দশ  জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। প্রতিযোগিতায় ১০৩ জন ছাত্র-ছাত্রী অংশগহণ করেন।
 
সভাপতির  বক্তব্যে নিরূপা দেওয়ান বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করার আহ্বান জানিয়ে বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের জাতির নিকৃষ্টতম ব্যক্তি হিসেবে অভিহিত করেছেন।  বঙ্গবন্ধুর দুর্নীতিবিরোধী অবস্থানকে মনে প্রাণে ধারণ করে দুর্নীতি বিরোধী চেতনা জাগ্রত করতে হবে। তিনি  দুর্নীতির বিরুদ্ধে রুখে দাড়ানোর জন্য তরুণদের উৎসাহিত করেন এবং দুর্নীতি প্রতিরোধে তরুণ প্রজন্মকে সাহসিকতার সাথে কাজ করার জন্য আহ্বান জানান। 
--প্রেস বিজ্ঞপ্তি।

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ