• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটি শ্রী শ্রী গৌর নিতাই আশ্রমের নতুন পরিচালনা কমিটি গঠিত
সভাপতি মিলন,সম্পাদক নন্দন ও কোষাধ্যক্ষ পুলক নির্বাচিত

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Oct 2023   Friday

রাঙামাটি শহরের প্রাচীনতম হিন্দু ধমীয় প্রতিষ্ঠান তবলছড়ি কাসেম বাজারস্থ শ্রী শ্রী গৌর নিতাই আশ্রমের পরিচালনা কমিটির সভাপতি পদে মিলন বিশ্বাস,সাধারণ সম্পাদক পদে নন্দন দে ও কোষাধ্যক্ষ পদে পুলক চক্রবর্তী নির্বাচিত হয়েছেন।


শুক্রবার শ্রী শ্রী গৌর নিতাই আশ্রমে অনুষ্ঠিত এক সভায় আশ্রমের পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষনা করে আশ্রমের সদস্য ও ভক্তবৃন্দের উপস্থিতিতে কন্ঠভোটের মাধ্যমে আগামী তিন বৎসরের জন্য ১৫ সদস্য বিশিষ্ট শ্রী শ্রী গৌর নিতাই আশ্রমের নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়।


শ্রী শ্রী গৌর নিতাই আশ্রমের পরিচালনা কমিটির সহ সভাপতি নন্দন দে সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আশ্রমে উপদেষ্ঠা কমিটির অন্যতম সদস্য ও শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরের সভাপতি আশীষ কুমার দে , উপদেষ্ঠা সুমন চৌধুরী, উপদেষ্ঠা বিমল ঘোষ , সাবেক সভাপতি বিপ্লব দে মাইকেল , সাধারণ সম্পাদক তাপস আচার্য্য, কোষাধ্যক্ষ জুয়েল দে সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।


সভায় বক্তরা গৌর নিতাই আশ্রমের কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনার স্বার্থে বিভিন্ন প্রস্তাবনা দেয়া হয় । পরে বিগত কমিটির আয় ব্যয় উপস্থাপন করা হয় এবং  বিগত কমিটিকে বিলুপ্ত ঘোষনা করে সভায়  উপস্থিত সদস্য ও ভক্তদের মধ্য থেকে কন্ঠ ভোটে নতুন ১৫ সদস্যের কমিটি গঠন করা হয় ।


এ কমিটি আগামী তিন বৎসর মেয়াদে শ্রী শ্রী গৌর নিতাই আশ্রমের পরিচালনার দায়িত্বে থেকে আশ্রমের যাবতীয় সব কিছু বাস্তবায়ন করবে বলে সর্বসন্মত সিদ্ধান্ত গৃহীত হয়।


নতুন ১৫ সদস্যের কমিটিতে যারা রয়েছেন তারা হলেন সভাপতি মিলন বিশ্বাস, সহ সভাপতি রিপন দাশ, সাধারণ সম্পাদক নন্দন দে, যুগ্ন সম্পাদক নিরূপম ত্রিপুরা কালা, অর্থ সম্পাদক পুলক চক্রবর্তী সহ-অর্থ সম্পাদক -জুয়েল দে , সাংগঠনিক সম্পদক সৈকত বিশ্বাস অন্তু.  দপ্তর সম্পাদক প্রদীপ দাশ , প্রচার সম্পাদক বাপ্পী দেবনাথ, সাংস্কৃতিক সম্পাদক আশীষ দে, পূজা সম্পদক সুজিত চৌধুরী, মহিলা সম্পাদিকা জয়শ্রী দে, এবং সদস্য পদে রয়েছেন শিমূল চৌধুরী , অমিক দে , মোহন রক্ষিৎ, অভি দাশ , রাজন নন্দী, বাবলু থাবা ও অমিক ত্রিপুরা । 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ