• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    
 
ads

পাহাড়ি নারী ধর্ষণকারীদের শাস্তির দাবিতে রাঙামাটিতে এইচডব্লিউএফের মানববন্ধন

ষ্টাফ রিপোর্টাার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Oct 2023   Monday

খাগড়াছড়ির মানিকছড়িতে পাহাড়ি নারী ধর্ষণ ও লংগদুতে স্কুল পড়ুয়া পাহাড়ি ছাত্রী ধর্ষণের চেষ্টাকারীকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার রাঙামাটিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হিল উইমেন্স ফেডারেশন(এইচডব্লিএফ)।

 

হিল উইমেন্স ফেডারেশন, কেন্দ্রীয় কমিটির সদস্য উলিসিং মারমার স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়,জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে মানববন্ধনে হিল উইমেন্স ফেডারেশন, ঢাকা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ম্রানুচিং মারমার সভাপতিত্বে সংহতি বক্তব্য রাখেন আইনজীবী এডভোকেট জুয়েল দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির জেলার সাধারণ সম্পাদক সুমিত্র চাকমা, পিসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুপ্রিয় তঞ্চঙ্গ্যা ও হিল উইমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক শান্তিদেবী তঞ্চঙ্গ্যা। মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক চারুলতা তঞ্চঙ্গ্যা।

 

সংহতি বক্তব্যে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি নারীর উপর যৌন সহিংসতার ঘটনা নতুন নয়।ঘটনার পর দোষীদের শাস্তি না দেওয়ার কারণে এসব ঘটনা ঘটে চলছে। ঘটনার পর আসামীদের গ্রেফতার করা হলেও আইনের আওতায় তাদের যথাযথ শাস্তি প্রদান করা হয় না। ফলে অপরাধীরা বারংবার পার পেয়ে,একই ঘটনা পুনরাবৃত্তি ঘটাচ্ছে। আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে এমন ঘটনা দ্বিতীয়বার ঘটেনা।

 

বক্তারা আরো বলেন, পার্বত্য সমস্যা সমাধানে স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথ বাস্তবায়িত না হওয়ার কারণে জুম্ম নারীর উপর যৌন সহিংসতার ঘটনা থামছেনা। চুক্তি স্বাক্ষরের ২৬ বছর হতে চললেও সরকার চুক্তির মৌলিক বিষয় বাস্তবায়ন করছেনা। চুক্তি বাস্তবায়নের কার্যক্রম স্থগিত করে রাখা হয়েছে। আজ চুক্তি বাস্তবায়িত হলে জুম্ম নারীর উপর এহেন ন্যাক্কারজনক ঘটনা ঘটতো না।

 

বক্তারা অনতিবিলম্বে পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণাঙ্গ ও যথাযথ বাস্তবায়নসহ লংগদুতে স্কুলছাত্রী ধর্ষণের চেষ্টাকারী মোহম্মদ মাসুমকে দ্রুত গ্রেফতার ও মানিকছড়ি ঘটনায় ধৃত তিন আসামীকে আইনের আওতায় সব্বোর্চ শাস্তি প্রদানের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান।

--প্রেস বিজ্ঞপ্তি।

 

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ