• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বরকলে জাতীয় যুব দিবস উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনাসভা

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Nov 2023   Wednesday

জাতীয় যুব দিবস উপলক্ষে বুধবার রাঙামাটির বরকলে বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধু বাংলাদেশ এর শ্লোগানকে সামনে রেখে বরকল উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শ্যামরতন চাকমা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হাসানের সভাপতিত্বে বক্তব্যে দেন, বরকল রাগীব রাবেয়া কলেজের অধ্যক্ষ নৈচিং রাখাইন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয় রতন চাকমা। বক্তব্যে দেন উপজেলা যুব সংগঠক সরৎ কুমার চাকমা।


এসময় উপজেলার বিভিন্ন স্থান থেকে যুব সংগঠনের যুবরা অংশ নেয়। অনুষ্ঠানে আলোচনা শেষে জেলা যুব উন্নয়ন কর্তৃক তিন মাসব্যাপী প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের দুইবছরে ঋণ হিসেবে ৫০ হাজার নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়া এ উপলক্ষেস্থানীয় শিল্পীগোষ্ঠীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এর আগে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা চত্বর প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।


প্রধান অতিথির বক্তব্যে রবকল উপজেলায় পরিষদের ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা বলেন, একটা দেশ প্রতিটি পদক্ষেপ এগিয়ে নিতে হলে যুব সমাজের অবদান অতুলনীয়। এখন সরকার যুব উন্নয়ন থেকে বিভিন্ন উপায়ে ঋণ দিচ্ছে, যাতে যুবরা নিজেরাই উদ্যোগী হয়ে চাকরির পেছনে না ঘুরে। নিজেরাই এক একজন উদ্যোক্তা হয়ে কর্মসংস্থান সৃষ্টি করে যেন অন্য মানুষকে কাজ দিতে পারে।


সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হাসান বলেন, একটা দেশের ডেমোগ্রাফিক জিডিপি উপর নির্ভর করে দেশটি কতটা উন্নত। আমাদের দেশের নতুন পেশা তৈরি খুব কম এখনো আমরা আদিম পদ্ধতি কৃষি চাষে পড়ে আছি যার ফলে নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে হচ্ছে না। চায়নাতে যেভাবে এগ্রিকালচার থেকে ইন্ডাস্ট্রিরিয়াল এবং ইন্ডিস্ট্রিরিয়াল থেকে সার্ভিসে পরিবর্তন এনেছে ঠিক সেইভাবে দেশের পরিবর্তন নিয়ে আসতে হবে। আমাদের দেশের গার্মেন্টসে অবদান রেখেছে আমাদের নারীরা ঠিক তেমনই নতুন নতুন সেক্টর আবিষ্কার করে জিডিপি অবদানে যুব সমাজকে এগিয়ে আসতে হবে।


উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয় রতন চাকমা বলেন, সুষ্ঠু এবং সুশৃঙ্খল সমাজ গঠনে যুবকদের অবদান রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ