• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

পার্বত্য চুক্তির ২৬তম বর্ষ পূতি অনুষ্ঠানে জেএসএস নেতৃবৃন্দ
সরকার পার্বত্য চুক্তি বাস্তবায়ন নিয়ে মিথ্যাচার করছে

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Dec 2023   Saturday

শনিবার রাঙামাটিতে পার্বত্য জনসংহতি সমিতির উদ্যোগে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৬তম বর্ষ পূর্তি উদযাপিত হয়েছে।

 

সরকার পার্বত্য চুক্তি বাস্তবায়ন নিয়ে জাতিসংঘ থেকে বিভিন্ন স্থানে মিথ্যাচার করে বেড়াচ্ছে বলে দাবী করেছেন বক্তারা। তারা বলেন, অথচ ২৬ বছরেও চুক্তির মৌলিক বিষয়সহ অধিকাংশ ধারাই বাস্তবায়িত হয়নি। পাহাড়ের মানুষ চুক্তি বাস্তবায়ন নিয়ে এখনো শান্ত ও নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করছে। তাদেরকে চুক্তি বাস্তবায়নে অনিয়মতান্ত্রিক আন্দোলন ও চুক্তির পূর্ব পরিস্থিতির দিকে ধাবিত করবেন না। তা না হলে এর পরিনাম ভালো হবে না বলে হুশিয়ারী উচ্চারণ করেন।


পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেলা শাখার উদ্যোগে জেলা জিমনেসিয়াম মাঠে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-সম্পাদক জুলিং মং মারমা। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জেলা কমিটির সভাপতি ডাঃ গঙ্গামানিক চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঘাতক দালাল নির্মুল কমিটির চট্টগ্রাম শাখার সভাপতি দোলোয়ার হোসেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারন সম্পাদক দেবদুলাল বণিক, আদিবাসী ফোরামের পার্বত্যাঞ্চল শাখার সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, সাংস্কৃতিক কর্মী শিশির চাকমা, জনসংহতি সমিতির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সহ-সম্পাদক জুয়েল চাকমা, পার্বত্র যুব ফোরামের জেলা শাখার সাধারন সম্পাদক সুমিত্র চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক শান্তি দেবী তঞ্চঙ্গ্যা। স্বাগত বক্তব্যে রাখেন অরুন ত্রিপুরা। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্থানে শত শত পাহাড়ী নারী-পুরুষ অংশ নেন। এছাড়া চুক্তি বর্ষ পূর্তি উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ কার্যালয়ে আলোচনা সভা ও বাঘাইছড়ি, জুরাছড়ি, বিলাইছড়িসহ বিভিন্ন স্থানে আলোচনা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


সমাবেশে বক্তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৬ বছরেও পার্বত্য চুক্তি যথাযথ বাস্তবায়িত না হওয়ায় পাহাড়ের মানুষ আজ একটা অস্থিতিশী পরিস্থিতি ও নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছে। সরকারকে অবিলম্বে পার্বত্য সমসাকে রাজিৈনতক উপায়ে সমাধান ও দ্রæত পার্বত্য চুক্তির মৌলিক বিষয়সহ চুক্তির পূর্নাঙ্গ বাস্তবায়নের দাবী জানান বক্তারা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ