• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

বিলাইছড়িতে পার্বত্য চুক্তির বর্ষপূর্তি উদযাপন

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Dec 2023   Saturday

শনিবার বিলাইছড়িতে  পার্বত্য চট্টগ্রাম  চুক্তির  ২৬ বছর পূর্তি  উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
 
বিলাইছড়ি সেনা জোন এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  বক্তব্য রাখেন  বিলাইছড়ি সেনাজোনের (৩২ বীর) জোন  কমান্ডার লেঃ কর্ণেল রিফায়েত করিম চৌধুরী পিএসসি , উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা, উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আকতার হোসেন,  ১ নং বিলাইছড়ি, ২ নং কেংড়াছড়ি ও ৩ নং ফারুয়া   ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, রামাচরণ মার্মা (রাসেল) ও বিদ্যালাল তঞ্চঙ্গ্যা।
 
এ সময় বক্তারা বলেন, ১৯৯৭ সালের আজকের  এই দিনে তৎকালীন আওয়ামীলীগ সরকার ও জনসংহতি সমিতি (জেএসএস) এর মধ্যে যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সেটিই শাম্তি চুক্তি নামে পরিচিত। চুক্তি হওয়ার আগে পাহাড়ে যে বিরাজমান পরিস্থিতি ছিল, আজ ২৬ বছর পর যে পরিস্থিতি  তুলনা করলে আকাশ পাতাল ব্যবধান। এসময় তারা আরও বলেন,  বৈচিত্র্যতা হলো সৌন্দর্য  আমরা পাহাড়ি-বাঙ্গালি যদি মনের সংকীর্ণতা দূরীভূত করে বাংলাদেশ হিসেবে এক থাকতে পারি তাহলে শান্তি বিরাজ করবে এবং দেশ এগিয়ে যাবে। 
 
এর আগে জোন  কমান্ডার লেঃ কর্ণেল রিফায়েত করিম চৌধুরী বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে সবার অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়। 
 
 
এছাড়াও দিনটি উপলক্ষে সকালে সেনা জোনের উদ্যোগে ফ্রি  মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা  সেবা প্রদান এবং  বিকেলে প্রীতি  ভলিবল খেলা অনুষ্ঠিত হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ