• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

অপহৃত তিন ইউপিডিএফ সদস্যকে উদ্ধারঃ ইউপিডিএফের দাবী সাজানো নাটক

প্রেস বিজ্ঞপ্তি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Dec 2023   Friday

খাগড়াছড়ি পানছড়ি থেকে অপহৃত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) এর তিন সদস্যকে বৃহস্পতিবার রাতে উদ্ধার করা হয়েছে। 

 

পুলিশ জানায়, অপহৃত তিন ইউপিডিএফ সদস্য হরি কমল ত্রিপুরা, প্রকাশ ত্রিপুরা ও নীতি দত্ত চাকমাকে লতিবান ইউনিয়নের তারাবনছড়া এলাকার একটি জুম থেকে তাদেরকে উদ্ধার করে আইন-শৃংখলা বাহিনী। পরে তাদেরকে  পানছড়ি থানায় নিয়ে আসা হয়। 

 

পানছড়ি থানার ওসি সফিউল আজম জানান, উদ্ধারের পর রাতে হরি কমল ত্রিপুরা, প্রকাশ ত্রিপুরা ও নীতি দত্ত চাকমাকে থানায় নিয়ে আসেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

 

ইউপিডিএফের দাবী উদ্ধারের ঘটনাটি সাজানো নাটক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার বৃহস্পতিবার লতিবান ইউনিয়নের তারাবনছড়া এলাকা থেকে অপহৃত তিন ইউপিডিএফ সদস্যকে উদ্ধারের দাবিকে একটি সাজানো নাটক বলে দাবী করেছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ)  পানছড়ি  ইউনিটের সংগঠক অপু ত্রিপুরা।

 

ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত  সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে এ দাবী করা হয়, পানছড়ি উপজেলাধীন লতিবান ইউনিয়নের তারাবনছড়া এলাকায়  কর্তৃক অপহৃত তিন ইউপিডিএফ সদস্যকে উদ্ধারের জন্য অভিযান চালিয়েছে বলে যে তথ্য দেওয়া হয়েছে তাতে বিন্দুমাত্র সত্যতা নেই। সেখানে  বৃহস্পতিবার রাতে কিংবা অন্য সময় কোন ধরনের উদ্ধার তৎপরতা লক্ষ্য করা যায়নি। 

 

বিবৃতিতে গেল ১১ ডিসেম্বর রাতে পানছড়ির অনিলপাড়ায় বিপুল চাকমাসহ চার ইউপিডিএফ নেতাকে ঠাণ্ডা মাথায় গুলি করে হত্যার পর ঠ্যাঙাড়ে বাহিনীর সদস্যরা অপর তিন ইউপিডিএফ সদস্য নীতিদত্ত চাকমা, হরিকমল ত্রিপুরা ও প্রকাশ ত্রিপুরাকে অপহরণ করে নিয়ে যায় এবং পানছড়ির মানিক্যাপাড়ার তাদের আস্তানায় আটকিয়ে রাখে।

 

বিবৃতিতে অবিলম্বে ঠ্যাঙাড়েদের দিয়ে জনগণ ও ইউপিডিএফের সাথে এ ধরনের নিষ্ঠুর খেলা বন্ধ করে উক্ত তিন সদস্যকে ইউপিডিএফের কাছে হস্তান্তরের দাবি জানানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ