• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

বিলাইছড়িতে দীপংকর তালুকদারের গণসংযোগ ও মতবিনিময় সভা

অসীম চাকমা, বিলাইছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Dec 2023   Monday

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী দীপংকর তালুকদার সোমবার  বিলাইছড়িতে গণসংযোগ ও মতবিনিময় সভা করেছেন। 

 
নির্বাচনী প্রচার-প্রচারনার অংশ হিসেবে নৌকা প্রার্থী দীপংংকর তালুকদার বিলােইছড়ি বাজারে লিপলেট বিতরণ শেষে আওয়ামীলীগ কার্য়ালয় প্রাঙ্গনে মতবিনিময় সভায় প্রধান অতিথির  হিসেবে যোগদান করেন নৌকা প্রার্থী দীপংকর তালুকদার। উপজেলা আওয়ামীলীগের সভাপতি অভিলাষ তঞ্চ্যার সভাপতিত্বে বক্তব্যে দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান  অংসসুই প্রু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা ও হাজী কামাল উদ্দিন,  বৃষ কেতু চাকমা, অভয় প্রকাশ চাকমা,  সাংবাদিক সাখাওয়াত হোসেন রুবেল, সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক লেখিকা চাকমা, জেলা শ্রমিকলীগের সভাপতি শামছুল আলম, বিলাইছড়ি উপজেলা আওয়াম জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরী প্রমূখ। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এসএম শাহীদুল ইসলাম এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলার শুভাশীষ কর, থুইপ্রু মার্মা, উষামং মার্মা প্রমূখ।  এছাড়া বিকালে দীপংকর তালুকদার কেংড়াছড়ি বাজারে এক পথ সভায়ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
 
 
দীপংকর তালুকদার  বিলাইছড়ি উপজেলার বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে বলেন কারীগর পাড়া থেকে বিলাইছড়ি পর‌যন্ত যে সড়কটি হচ্ছে সেটি হয়ে গেলে বিলাইছড়িতে অর্থনৈতিক পরিবর্তনে বিরাট ভূমিকা রাখবে। সীমান্ত সড়ক ফারুয়া হয়ে টেগামূখ যাচ্ছে এখানেও বড় ভূমিকা রাখবে। এখানে কলেজ স্থাপন করা হয়েছে, শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে , বিভিন্ন মহিলা সংস্থাকে এবং মৎস্য, কৃষি ও প্রাণীসম্পদের খামারীদের বিভিন্ন প্রনোধনা দেয়া হয়েছে। দেওয়ার একটাই কারণ তারা যেন স্বাভলম্বী হয়। জেলা পরিষদ ও উন্নয়ন বোর্ডের মাধ্যমে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় প্রত্যেক্ষ উপকারভোগীদের অনুদান দেওয়া হচ্ছে। এসব দেওয়া সম্ভব হচ্ছে প্রধানমন্ত্রীর সদিচ্ছার কারণে। 
 
 
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে মসজিদ, মন্দির, প্যাগোডা ও গীর্জা নির্মাণ করে দিচ্ছি যাতে করে সকল ধর্মাবলম্বী প্রত্যকে নিজ নিজ ধর্ম নিরাপদে সুন্দরভাবে পালন করতে পারেন। এ সমস্ত কিছু আপনাদের বিলাইছড়িবাসীর মানুষের জন্য করা হচ্ছে যাতে করে যাতে এ এলাকাটি উন্নয়নের মধ্য দিয়ে অগ্রসর হতে পারে। তাই উন্নয়নের এ ধারাবাহিকতা ধরে রাখতে আগামী ৭ জানুয়ারি শেখ হাসিনার নৌকার পক্ষে ভোট প্রদান করার আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.
 
 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ