• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে আশিকা প্রকল্পের সমাপনী অনুষ্ঠান                    Express of Interest (EoI) for Hiring of External Audit Firm                    বিলাইছড়িতে শিশুর অন্ধত্ব প্রতিরোধে টিকাদান কর্মীদের প্রশিক্ষণ                    Request for Quotation(RFO)-Hill Flower.                    পাহাড়ে আজীবন সংগ্রামী নারী জ্যোতি প্রভা লারমা আর নেই                    কাপ্তাই হ্রদে ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতারে সেনাবাহিনীর ফয়সাল ও মুক্তি                    রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    
 
ads

বাঘাইছড়িতে আস্থা প্রকল্পের অবহিতকরণ ও ইয়ুথ গ্রুপ গঠন সভা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Dec 2023   Tuesday

মঙ্গলবার(২৬ ডিসেম্বর) রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় আস্থা প্রকল্পের অবহিতকরণ ও ইয়ুথ গ্রুপ গঠন উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রকল্পের জেলা সমন্বয়ক বিপ্লব চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলার উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্যে রাখেন প্রকল্পের ফিল্ড অফিসার রবীন চন্দ্র চাকমা। এসময় ইয়ুথ গ্রæপের সদস্যরা উপস্থিত ছিলেন। জেলা প্রকল্প সমন্বয়ক জনাব বিপ্লব চাকমা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের উদ্দ্যেশ্য ও লক্ষ্য তুলে ধরেন। পরে বাঘাইছড়ি উপজেলায় ৩০ সদস্য বিশিষ্ট একটি ইয়ুথ গ্রুপ গঠন করা হয়। ইয়ুথ গ্রুপের সদস্যরা নিজ নিজ ইউনিয়নে উঠান বৈঠকের মাধ্যমে তৃণমূল পর্যায়ে একটি সহনশীল সমাজ গঠনে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করবেন।


স্বাগত বক্তব্যে প্রকল্পের ফিল্ড অফিসার রবীন চন্দ্র চাকমা বলেন,আস্থা প্রকল্পের মূল উদ্দেশ্য যুব ক্ষমতায়ন। এ প্রকল্পের মাধ্যমে তৃণমূল পর্যায়ে একটি সহনশীল সমাজ নির্মাণে যুবাদের ভূমিকা রাখা, বয়স্কদের সাথে যুবদের সংযোগ ঘটিয়ে যুব নেতৃত্বের বিকাশ ঘটানো ও বাংলাদেশ সরকারের ২০১৭ সালের যুবনীতির আলোকে যুবাদের দেশের সামগ্রিক উন্নয়নের মূল ধারায় নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করা হবে।


বিশেষ অতিথি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন,স্বেচ্ছাসেবামূলক কাজগুলো প্রবীণরা পারেনা, যুবারাই পারে। বাঘাইছড়িতে ঘরে ঘরে অনেক আইএ, বিএ পাশ যুবব-যুবতী রয়েছে। তারা আস্থা প্রকল্পের মত সমাজ ও দেশের কল্যাণে স্বেচ্ছাসেবামূলক কাজে যুক্ত হয়ে নিজের পরিচিতি এবং অভিজ্ঞতা বাড়াতে হবে।


প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহফুজুর রহমান বলেন,সাধারণ মানুষ থেকে যুবাদের ভিন্নতা রয়েছে। কারণ অন্যান্য শ্রেণীর মানুষের চেয়ে যুবারা অনেক বেশি কর্মক্ষম দিবেদিত প্রাণ। সরকার যুবাদের ক্ষমতায়নের লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষনের ব্যবস্থা করে রেখেছে। আজকাল ডিজিটাল প্রযুক্তির বদৌলতে আমরা খুব সহজেই তথ্যগুলো পাচ্ছি। যুবাদের ঘরে আবদ্ধ না থেকে চোখ-কান খোলা রেখে তথ্যগুলো নিতে হবে। কাজের মাধ্যমে নিজেকে ছড়িয়ে দিয়ে নিজের সক্ষমতার মাত্রাকে বাড়িয়ে তুলতে হবে।


তিনি আরো বলেন, সম্প্রতি তুইসুই এলাকায় হঠাৎ বন্যা দেখা দেয়। বিভিন্ন জাগায় আশ্রয়কেন্দ্র খোলা হলেও অনেক লোক আশ্রয় কেন্দ্রে আসতে পারেনি। আশ্রয় কেন্দ্রে না আসতে পারার কারণে ৩জন শিশু মারা যায়। এখানে যদি যুবারা এগিয়ে আসতো হয়তো শিশু ৩টি প্রাণে বেঁচে যেতো। শিয়ালদাই, তুইসুই-এর মত দুর্গম জায়গাগুলোতে মানবিক সহায়তা দেয়ার ক্ষেত্রে যুবারা অগ্রণী ভুমিকা পালন করতে সক্ষম। এখানে মাঝে মাঝে পাহাড়ী-বাঙালী প্রেম ঘটিত সমস্যা দেখা দেয়। খুবই স্বাভাবিক বিষয় হয়েও তা বিড়াট একটা সাম্প্রদায়িক সংঘাতে রুপ নেয়। কিন্তু এখানে যদি বোঝানোর বা বুঝার লোক থাকলে তা হয়না। এ কাজেও সহনশীল সমাজের স্বার্থে যুবারা হুইসেল বেøায়ারের মত কাজ করতে পারে।

 

প্রসঙ্গত, সুইস এম্বেসি, বাংলাদেশ-এর অর্থায়নে আস্থা প্রকল্পটি স্থানীয় উন্নয়ন সহযোগি সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস রাঙামাটি পার্বত্য জেলার দশটি উপজেলায় বাস্তবায়ন করছে। প্রকল্পটি অক্টোবর ২০২৩ থেকে শুরু হয়ে মার্চ ২০২৬ সাল নাগাদ শেষ হওয়ার কথা রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ